-->
Type Here to Get Search Results !

September 2026 Monthly Current Affairs in Bengali Free PDF Download

0

সেপ্টেম্বর ২০২৬ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স Download PDF | Free

September 2026 Monthly Current Affairs in Bengali
September 2026 Monthly Current Affairs in Bengali
 

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,

আজকের পোস্টে আপনাদের সুবিধার্থে September 2026 Monthly Current Affairs in Bengali PDF-টি শেয়ার করা হলো।

​যেসব প্রার্থীরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য দিনরাত প্রস্তুতি নিচ্ছেন, এই মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফটি তাদের জন্য দারুণ সহায়ক হতে চলেছে। কারণ, এখানে ২০২৬ সালের সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের দেশ-বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি খুব সুন্দরভাবে বিভাগ বা ক্যাটাগরি অনুযায়ী গুছিয়ে দেওয়া হয়েছে। ফলে একটিমাত্র পিডিএফ থেকেই খুব অল্প সময়ে পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সহজেই রিভিশন করে নিতে পারবেন।

 

​এই পিডিএফটিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে, সেগুলি হলো:

  • ​গুরুত্বপূর্ণ দিবস
  • ​সাম্প্রতিক নিয়োগ
  • ​পুরস্কার ও সম্মাননা
  • ​খেলাধুলা
  • ​বিভিন্ন ইনডেক্স বা সূচক
  • ​নির্বাচন জয় ও পদত্যাগ
  • ​ব্যাঙ্কিং ও অর্থনীতি
  • ​বিজ্ঞান ও প্রযুক্তি
  • ​যোজনা ও অভিযান
  • ​নতুন অ্যাপ ও পোর্টাল
  • ​বই ও লেখক
  • ​প্রয়াণ
  • ​অন্যান্য বিবিধ বিষয়

 

 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২৬


 গুরুত্বপূর্ণ দিবস 


প্রশ্ন: বিশ্ব গণ্ডার দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: বিশ্ব গণ্ডার দিবস ২২শে সেপ্টেম্বর পালন করা হয়।


প্রশ্ন: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালন করা হয় এবং এবছরের থিম কী ? 

উত্তর: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ১০ই সেপ্টেম্বর পালন করা হয় এবং এবছরের থিম "Changing the Narrative on Suicide"।


প্রশ্ন: পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: পশ্চিমবঙ্গে পুলিশ দিবস ১লা সেপ্টেম্বর পালন করা হয়।


প্রশ্ন: হিন্দি দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: হিন্দি দিবস ১৪ই সেপ্টেম্বর পালন করা হয়।


প্রশ্ন: বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় এবং এর থিম কী ? 

উত্তর: বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস ২৬শে সেপ্টেম্বর পালন করা হয় এবং এর থিম "Environmental Health: Standing with Science to Protect Communities"।


প্রশ্ন: বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় এবং এবারের থিম কী ? 

উত্তর: বিশ্ব পর্যটন দিবস ২৭শে সেপ্টেম্বর পালিত হয় এবং এবারের থিম "Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism"।


প্রশ্ন: জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয় এবং এর থিম কী ছিল ? 

উত্তর: জাতীয় পুষ্টি সপ্তাহ ১-৭ সেপ্টেম্বর পালন করা হয় এবং এর থিম "Discover the Power of Nutrition"।


প্রশ্ন: বিশ্ব হৃদপিণ্ড দিবস কবে পালন করা হয় এবং থিম কী ? 

উত্তর: বিশ্ব হৃদপিণ্ড দিবস ২৯শে সেপ্টেম্বর পালন করা হয় এবং এর থিম "Don't Miss a Beat"।


প্রশ্ন: আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে পালিত হয় এবং এবছরের থিম কী ? 

উত্তর: আন্তর্জাতিক অনুবাদ দিবস ৩০শে সেপ্টেম্বর পালিত হয় এবং এবছরের থিম "Linguistic Diversity and Language Rights"।


প্রশ্ন: বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয় এবং থিম কী ? 

উত্তর: বিশ্ব জলাতঙ্ক দিবস ২৮শে সেপ্টেম্বর পালন করা হয় এবং এর থিম "Stronger Together"।


প্রশ্ন: ভারতে ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: ভারতে ইঞ্জিনিয়ার দিবস ১৫ই সেপ্টেম্বর পালন করা হয়।


প্রশ্ন: আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস ২৩শে সেপ্টেম্বর পালন করা হয়।


প্রশ্ন: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যদয়া দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যদয়া দিবস ২৫শে সেপ্টেম্বর পালন করা হয়।


প্রশ্ন: বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয় এবং এবছরের থিম কী ? 

উত্তর: বিশ্ব ওজোন দিবস ১৬ই সেপ্টেম্বর পালিত হয় এবং এবছরের থিম "Global Action for a Cooler Planet"।


প্রশ্ন: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয় এবং থিম কী ? 

উত্তর: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ই সেপ্টেম্বর পালন করা হয় এবং এর থিম "Literacy for people, the planet and prosperity"।


প্রশ্ন: জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: জাতীয় শিক্ষক দিবস ৫ই সেপ্টেম্বর পালন করা হয়।


 নিয়োগ 


প্রশ্ন: TVS Motor-এর পরবর্তী ডিরেক্টর এবং CEO হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: TVS Motor-এর পরবর্তী ডিরেক্টর এবং CEO হিসেবে Peyman Kargar নিযুক্ত হলেন।


প্রশ্ন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে নিযুক্ত হলেন।


প্রশ্ন: বোম্বে হাইকোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিলেন ? 

উত্তর: বোম্বে হাইকোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী শপথ নিলেন।


প্রশ্ন: United Nations-এর দ্বারা World Food Programme (WFP)-এর নতুন Executive Director হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: United Nations-এর দ্বারা World Food Programme (WFP)-এর নতুন Executive Director হিসেবে Luke Lindberg নিযুক্ত হলেন।


প্রশ্ন: Kissht-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: Kissht-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর নিযুক্ত হলেন।


প্রশ্ন: RBI Central Board-এর Part-Time Non-Official Director হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: RBI Central Board-এর Part-Time Non-Official Director হিসেবে ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান এস সোমানাথ নিযুক্ত হলেন।


প্রশ্ন: পাটনা হাইকোর্টের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন ? 

উত্তর: পাটনা হাইকোর্টের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ভাল্লুরি কামেশ্বর রাও শপথ গ্রহণ করলেন।


প্রশ্ন: মার্কিন নৌবাহিনীর স্থায়ী সেক্রেটারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প কাকে মনোনীত করেছেন ? 

উত্তর: মার্কিন নৌবাহিনীর স্থায়ী সেক্রেটারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প Hung Cao-কে মনোনীত করেছেন।


প্রশ্ন: Delhi Home Guards Directorate-এর Officer on Special Duty (OSD) হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: Delhi Home Guards Directorate-এর Officer on Special Duty (OSD) হিসেবে প্রাক্তন দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা নিযুক্ত হলেন।


প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন ? 

উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন।


প্রশ্ন: NCSC এবং NCBC-এর সেক্রেটারি হিসেবে কে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন ? 

উত্তর: NCSC এবং NCBC-এর সেক্রেটারি হিসেবে সুদাংশু পন্ত অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন।


প্রশ্ন: Adobe-এর পরবর্তী প্রেসিডেন্ট এবং CEO হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: Adobe-এর পরবর্তী প্রেসিডেন্ট এবং CEO হিসেবে অনিল চক্রবর্তী নিযুক্ত হলেন।


প্রশ্ন: পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি অশ্বনী কুমার মিশ্র নিযুক্ত হলেন।


প্রশ্ন: Airtel Payments Bank-এর নতুন নন-এক্সিকিউটিভ চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন ? 

উত্তর: Airtel Payments Bank-এর নতুন নন-এক্সিকিউটিভ চেয়ারপার্সন হিসেবে শবনম সিনহা নিযুক্ত হয়েছেন।


প্রশ্ন: বিচারপতি সূর্য কান্তের অবসরের পর ভারতের ৫৪তম প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন ? 

উত্তর: বিচারপতি সূর্য কান্তের অবসরের পর ভারতের ৫৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বিক্রম নাথ দায়িত্ব গ্রহণ করবেন।


প্রশ্ন: Ujjivan Small Finance Bank-এর অন্তর্বর্তীকালীন CEO হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: Ujjivan Small Finance Bank-এর অন্তর্বর্তীকালীন CEO হিসেবে Carol Furtado নিযুক্ত হলেন।


প্রশ্ন: ছত্তিশগড় হাইকোর্টের ১৬তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিলেন ? 

উত্তর: ছত্তিশগড় হাইকোর্টের ১৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি কৃষ্ণ রাম মহাপাত্র শপথ নিলেন।


প্রশ্ন: বতসোয়ানায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: বতসোয়ানায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে গীনা উইকা নিযুক্ত হলেন।


প্রশ্ন: Vodafone Idea-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: Vodafone Idea-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খান নিযুক্ত হলেন।


প্রশ্ন: National Commission for Safai Karamcharis (NCSK)-এর চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: National Commission for Safai Karamcharis (NCSK)-এর চেয়ারপার্সন হিসেবে ভগবত প্রসাদ মাকওয়ানা নিযুক্ত হলেন।


প্রশ্ন: World Bank Group-এর ভাইস প্রেসিডেন্ট ও অডিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: World Bank Group-এর ভাইস প্রেসিডেন্ট ও অডিটর জেনারেল হিসেবে জাপানের Yuko Keicho নিযুক্ত হলেন।


প্রশ্ন: রাজস্থান হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিলেন ? 

উত্তর: রাজস্থান হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়াল শপথ নিলেন।


প্রশ্ন: Maharashtra Lokayukta-এর নতুন চেয়ারম্যান হিসেবে কে শপথ নিলেন ? 

উত্তর: Maharashtra Lokayukta-এর নতুন চেয়ারম্যান হিসেবে বোম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুনীল বালকৃষ্ণ শুক্রে শপথ নিলেন।


প্রশ্ন: Federation of Automobile Dealers Associations (FADA)-এর ৩৮তম প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: Federation of Automobile Dealers Associations (FADA)-এর ৩৮তম প্রেসিডেন্ট হিসেবে সাই গিরিধর নিযুক্ত হলেন।


প্রশ্ন: ২০২৬ সালের আগস্ট মাসে FLY91 এয়ারলাইনে Commercial Pilot হিসেবে কে যোগ দিয়েছেন ? 

উত্তর: ২০২৬ সালের আগস্ট মাসে FLY91 এয়ারলাইনে Commercial Pilot হিসেবে প্রাক্তন IAF Group Captain অভিনন্দন বর্তমান যোগ দিয়েছেন।


প্রশ্ন: RBI-এর Executive Director হিসেবে কে নিযুক্ত হয়েছেন ? 

উত্তর: RBI-এর Executive Director হিসেবে সুমন রায় নিযুক্ত হয়েছেন।


প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন ? 

উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে বিজেপি রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা নিযুক্ত হলেন।


প্রশ্ন: মধ্যপ্রদেশ হাইকোর্টের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন ? 

উত্তর: মধ্যপ্রদেশ হাইকোর্টের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি Alpesh Yeshvant Kogje শপথ গ্রহণ করলেন।


প্রশ্ন: Tata Sons-এর চেয়ারম্যান হিসেবে কে পুনর্নিযুক্ত হলেন ? 

উত্তর: Tata Sons-এর চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরন পুনর্নিযুক্ত হলেন।


প্রশ্ন: ভারতীয় বিমান বাহিনীর Air Officer-in-Charge Maintenance (AOM) হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন ? 

উত্তর: ভারতীয় বিমান বাহিনীর Air Officer-in-Charge Maintenance (AOM) হিসেবে এয়ার মার্শাল কেএএ সঞ্জীব দায়িত্ব গ্রহণ করলেন।


 পুরস্কার জয়ী 


প্রশ্ন: 2026 Borlaug CAST Communication Award-এ কে ভূষিত হয়েছেন ? 

উত্তর: 2026 Borlaug CAST Communication Award-এ ভারতীয়-মার্কিন কৃষিবিজ্ঞানী ড. করিম মারেডিয়া ভূষিত হয়েছেন।


প্রশ্ন: 'Bishwas De Pruthwi' শিরোনামে কাব্যগ্রন্থের জন্য 47th Sarala Puraskar-এর জন্য কে নির্বাচিত হয়েছেন ? 

উত্তর: 'Bishwas De Pruthwi' শিরোনামে কাব্যগ্রন্থের জন্য 47th Sarala Puraskar-এর জন্য আশুতোষ পরিদা নির্বাচিত হয়েছেন।


প্রশ্ন: ২০২৬ সালে কতজনকে রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে ? 

উত্তর: ২০২৬ সালে ৩ জনকে রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে।


প্রশ্ন: 73rd Miss World 2026 শিরোপা কে জিতলেন ? 

উত্তর: 73rd Miss World 2026 শিরোপা ডোমিনিকান রিপাবলিকের Joheirry Mola Dominguez জিতলেন।


প্রশ্ন: UT Ladakh State Award 2025-এ কে ভূষিত হলেন ? 

উত্তর: UT Ladakh State Award 2025-এ National Institute of Sowa-Rigpa (NISR), Leh-এর ডিরেক্টর পদ্মা গুরমেট ভূষিত হলেন।


প্রশ্ন: অস্কার ২০২৭-এর Best International Feature Film বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে কোন চলচ্চিত্র নির্বাচিত হলো ? 

উত্তর: অস্কার ২০২৭-এর Best International Feature Film বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মারাঠি চলচ্চিত্র 'Gondhal' নির্বাচিত হলো।


প্রশ্ন: IIT Kharagpur কর্তৃক Nina Saxena Excellence in Technology Award 2026-এ কে সম্মানিত হয়েছেন ? 

উত্তর: IIT Kharagpur কর্তৃক Nina Saxena Excellence in Technology Award 2026-এ ড. নিশান্ত ডোঙ্গারি সম্মানিত হয়েছেন।


প্রশ্ন: Dr. APJ Abdul Kalam Jan Seva Puraskar-এ কে সম্মানিত হলেন ? 

উত্তর: Dr. APJ Abdul Kalam Jan Seva Puraskar-এ NCSC চেয়ারম্যান কিশোর মাকওয়ানা সম্মানিত হলেন।


প্রশ্ন: 27th National Youth Parliament Competition-এ কে বিজয়ী হয়েছে ? 

উত্তর: 27th National Youth Parliament Competition-এ মণিপুরের JNV Ukhrul-1 বিজয়ী হয়েছে।


প্রশ্ন: FIP Excellence in Book Production Awards 2026-এ মোট কয়টি সম্মাননা অর্জন করলো Publications Division ? 

উত্তর: FIP Excellence in Book Production Awards 2026-এ Publications Division মোট ৭টি সম্মাননা অর্জন করলো।


প্রশ্ন: ওড়িশার কটকে Sarala Sahitya Sansad কর্তৃক Kalinga Ratna Award 2026-এ কে ভূষিত হলেন ? 

উত্তর: ওড়িশার কটকে Sarala Sahitya Sansad কর্তৃক Kalinga Ratna Award 2026-এ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র ভূষিত হলেন।


প্রশ্ন: Miss Universe India 2026 শিরোপা কে জিতলেন ? 

উত্তর: Miss Universe India 2026 শিরোপা কেরালার বাসিন্দা Kaziah Liz Mejo জিতলেন।


প্রশ্ন: ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হবেন ? 

উত্তর: ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে প্রবীণ কন্নড় অভিনেতা অনন্ত নাগ সম্মানিত হবেন।


প্রশ্ন: চতুর্থবার Sansad Ratna Awards 2026-এ কে ভূষিত হলেন ? 

উত্তর: চতুর্থবার Sansad Ratna Awards 2026-এ পি. পি. চৌধুরী ভূষিত হলেন।


প্রশ্ন: পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'Nishan-e-Imtiaz'-এর জন্য কোন দুই ভারতীয় চিকিৎসক মনোনীত হলেন ? 

উত্তর: পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'Nishan-e-Imtiaz'-এর জন্য Dr. Jal Ratanji Patel এবং Dr. Jal Dhaybho-Koo মনোনীত হলেন।


প্রশ্ন: 2026 Arthur M. Bueche Award-এ কে ভূষিত হলেন ? 

উত্তর: 2026 Arthur M. Bueche Award-এ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী সেথুরামন পঞ্চনাথন ভূষিত হলেন।


প্রশ্ন: Rajbhasha Utkrishtta Sammaan 2025-26-এর জন্য কে নির্বাচিত হলো ? 

উত্তর: Rajbhasha Utkrishtta Sammaan 2025-26-এর জন্য DARPG (Department of Administrative Reforms and Public Grievances) নির্বাচিত হলো।


প্রশ্ন: ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নন-মেডিক্যাল শাখার প্রথম মহিলা অফিসার হিসেবে Air Vice Marshal পদমর্যাদা কে অর্জন করলেন ? 

উত্তর: ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নন-মেডিক্যাল শাখার প্রথম মহিলা অফিসার হিসেবে এয়ার মার্শাল শক্তি শর্মা Air Vice Marshal পদমর্যাদা অর্জন করলেন।


প্রশ্ন: 2nd Nepal Indigenous Film Festival 2026-এর জন্য নির্বাচিত সিকিমের তৈরি চলচ্চিত্রটির নাম কী ? 

উত্তর: 2nd Nepal Indigenous Film Festival 2026-এর জন্য নির্বাচিত সিকিমের তৈরি চলচ্চিত্রটির নাম Numahangma।


প্রশ্ন: সম্প্রতি উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'Oliy Darajali Do'stlik Order'-এ কে ভূষিত হলেন ? 

উত্তর: সম্প্রতি উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'Oliy Darajali Do'stlik Order'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূষিত হলেন।


প্রশ্ন: ২০২৬ সালের রামন ম্যাগসেসে পুরস্কার কে জিতলেন ? 

উত্তর: ২০২৬ সালের রামন ম্যাগসেসে পুরস্কার বাংলাদেশের রুনা খান জিতলেন।


 ইনডেক্স 


প্রশ্ন: World Economic Forum (WEF) দ্বারা প্রকাশিত Global Gender Gap Index 2026-এ ভারতের স্থান কত ? 

উত্তর: World Economic Forum (WEF) দ্বারা প্রকাশিত Global Gender Gap Index 2026-এ ভারতের স্থান ১৩১ (প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড)।


প্রশ্ন: V-Dem Institute-এর 2026 Electoral Democracy Index-এ ভারতের স্থান কত ? 

উত্তর: V-Dem Institute-এর 2026 Electoral Democracy Index-এ ভারতের স্থান ১০৬।


 নির্বাচন ও পদত্যাগ 


প্রশ্ন: এস্তোনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন ? 

উত্তর: এস্তোনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে Ülle Madise নিযুক্ত হয়েছেন।


প্রশ্ন: জাম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে কে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন ? 

উত্তর: জাম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে Hakainde Hichilema দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন।


প্রশ্ন: Asian-Pacific Postal Union (APPU)-এর Secretary-General হিসেবে কে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন ? 

উত্তর: Asian-Pacific Postal Union (APPU)-এর Secretary-General হিসেবে ড. বিনয়া প্রকাশ সিং দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন।


প্রশ্ন: Esports Games Federation (ESGF)-এর প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন ? 

উত্তর: Esports Games Federation (ESGF)-এর প্রেসিডেন্ট হিসাবে মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশীষ শেলার নির্বাচিত হলেন।


 খেলাধুলা 


প্রশ্ন: Pickleball World Cup 2026-এ পদক তালিকায় ভারতের স্থান কত ? 

উত্তর: Pickleball World Cup 2026-এ পদক তালিকায় ভারতের স্থান চতুর্থ (মোট ৪১টি পদক জিতেছে; ৭টি সোনা, ১৭টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ)।


প্রশ্ন: সম্প্রতি International Tennis Hall of Fame-এ কে অন্তর্ভুক্ত হলেন ? 

উত্তর: সম্প্রতি International Tennis Hall of Fame-এ সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড় Roger Federer অন্তর্ভুক্ত হলেন।


প্রশ্ন: FIH Men's Hockey World Cup 2026-এ ভারত কততম স্থান অর্জন করেছে ? 

উত্তর: FIH Men's Hockey World Cup 2026-এ ভারত অষ্টম স্থান অর্জন করেছে।


প্রশ্ন: 20th Asian Games Aichi-Nagoya 2026-এর অফিসিয়াল ম্যাসকটের নাম কী ? 

উত্তর: 20th Asian Games Aichi-Nagoya 2026-এর অফিসিয়াল ম্যাসকটের নাম Honoho।


প্রশ্ন: প্রথম ভারতীয় হিসেবে Grand Chess Tour কে জিতলেন ? 

উত্তর: প্রথম ভারতীয় হিসেবে Grand Chess Tour আর. প্রজ্ঞানানন্দ জিতলেন।


প্রশ্ন: Asian Games 2026-এ মহিলাদের ৪৯ কেজি বিভাগে কে রুপো জিতলেন ? 

উত্তর: Asian Games 2026-এ মহিলাদের ৪৯ কেজি বিভাগে ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু রুপো জিতলেন।


প্রশ্ন: 4th Indo-German Environment Forum কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 4th Indo-German Environment Forum নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: Pickleball World Cup 2026-এর আয়োজন কোন দেশ করেছিল ? 

উত্তর: Pickleball World Cup 2026-এর আয়োজন ভিয়েতনাম করেছিল।


প্রশ্ন: 2026 PSA Budapest Squash Open Title কে জিতলেন ? 

উত্তর: 2026 PSA Budapest Squash Open Title ভারতের খেলোয়াড় Velavan Senthilkumar জিতলেন।


প্রশ্ন: মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩,০০০ রান কে পূর্ণ করলেন ? 

উত্তর: মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩,০০০ রান শেফালি বর্মা পূর্ণ করলেন।


প্রশ্ন: Duleep Trophy-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কে হাফ-সেঞ্চুরি করলেন ? 

উত্তর: Duleep Trophy-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বৈভব সূর্যবংশী হাফ-সেঞ্চুরি করলেন।


প্রশ্ন: নেদারল্যান্ডসকে পরাজিত করে 2026 Women's FIH Hockey World Cup কে জিতলো ? 

উত্তর: নেদারল্যান্ডসকে পরাজিত করে 2026 Women's FIH Hockey World Cup আর্জেন্টিনা জিতলো।


প্রশ্ন: 2026 Formula 1 Dutch Grand Prix কে জিতলেন ? 

উত্তর: 2026 Formula 1 Dutch Grand Prix Lando Norris জিতলেন।


প্রশ্ন: ICC Women's Champions Trophy 2027 কোথায় অনুষ্ঠিত হবে ? 

উত্তর: ICC Women's Champions Trophy 2027 ভারতে অনুষ্ঠিত হবে।


প্রশ্ন: Asian Games 2026-এ ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে কারা সোনা জিতেছেন ? 

উত্তর: Asian Games 2026-এ ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে সুরচি সিং এবং কমলজিৎ সোনা জিতেছেন।


প্রশ্ন: সম্প্রতি কোন স্প্যানিশ ফুটবল খেলোয়াড় অবসর ঘোষণা করলেন ? 

উত্তর: সম্প্রতি স্প্যানিশ ফুটবল খেলোয়াড় Marcos Llorente অবসর ঘোষণা করলেন।


প্রশ্ন: প্রথম ভারতীয় মহিলা হিসাবে Asian Games 2026-এ ব্যক্তিগত Women's Trap Gold কে জিতলেন ? 

উত্তর: প্রথম ভারতীয় মহিলা হিসাবে Asian Games 2026-এ ব্যক্তিগত Women's Trap Gold নীরু ধান্ডা জিতলেন।


প্রশ্ন: চীনকে পরাজিত করে AHF Junior Asia Cup 2026 কোন দল জিতলো ? 

উত্তর: চীনকে পরাজিত করে AHF Junior Asia Cup 2026 ভারতীয় মহিলা হকি দল জিতলো।


প্রশ্ন: 2028 India Open Super 750 Badminton Tournament কে হোস্ট করবে ? 

উত্তর: 2028 India Open Super 750 Badminton Tournament গুয়াহাটি হোস্ট করবে।


প্রশ্ন: Asian Games 2026-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলীয় ইভেন্টে কোন ভারতীয় শুটাররা রুপো জিতেছেন ? 

উত্তর: Asian Games 2026-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলীয় ইভেন্টে ভারতীয় শুটার ইলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদারসা বিনোদ রুপো জিতেছেন।


প্রশ্ন: FPAI Indian Football Awards 2026-এ Indian Footballer of the Year হিসাবে কে নির্বাচিত হয়েছেন ? 

উত্তর: FPAI Indian Football Awards 2026-এ Indian Footballer of the Year হিসাবে Lallianzuala Chhangte নির্বাচিত হয়েছেন।


প্রশ্ন: প্রথমবার Hyundai World Archery Para Series 2026 কোন দেশ আয়োজন করবে ? 

উত্তর: প্রথমবার Hyundai World Archery Para Series 2026 ভারত আয়োজন করবে।


প্রশ্ন: স্পেনকে পরাজিত করে 2026 FIH Men's Hockey World Cup কোন দেশ জিতেছে ? 

উত্তর: স্পেনকে পরাজিত করে 2026 FIH Men's Hockey World Cup জার্মানি জিতেছে।


প্রশ্ন: 2026 Italian Grand Prix কে জিতলেন ? 

উত্তর: 2026 Italian Grand Prix Andrea Kimi Antonelli জিতলেন।


প্রশ্ন: শ্রীলঙ্কাকে পরাজিত করে 2026 Women's Asia Cup কোন দেশ জিতলো ? 

উত্তর: শ্রীলঙ্কাকে পরাজিত করে 2026 Women's Asia Cup ভারত জিতলো।


প্রশ্ন: প্রথম ভারতীয় জুটি হিসেবে China Masters 2026 Men's Doubles Title কারা জিতেছেন ? 

উত্তর: প্রথম ভারতীয় জুটি হিসেবে China Masters 2026 Men's Doubles Title সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জিতেছেন।


প্রশ্ন: ভারতের প্রথম State-level Sports Genomics Programme কোন রাজ্য সরকার চালু করেছে ? 

উত্তর: ভারতের প্রথম State-level Sports Genomics Programme গুজরাট সরকার চালু করেছে।


প্রশ্ন: বেঙ্গালুরুতে অনুষ্ঠিত FIDE-rated Rapid Chess Tournament 2026 কে জিতলেন ? 

উত্তর: বেঙ্গালুরুতে অনুষ্ঠিত FIDE-rated Rapid Chess Tournament 2026 অপূর্ব কাম্বলে জিতলেন।


প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেটে ১১,০০০ রান পূর্ণ করা প্রথম মহিলা ক্রিকেটার কে ? 

উত্তর: আন্তর্জাতিক ক্রিকেটে ১১,০০০ রান পূর্ণ করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা।


প্রশ্ন: সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে কে অবসর ঘোষণা করলেন ? 

উত্তর: সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্টিনার Lionel Messi অবসর ঘোষণা করলেন।


প্রশ্ন: শচীন টেন্ডুলকরের পর পুরুষদের ODI ক্রিকেটে ১৫,০০০ রান পূর্ণ করা দ্বিতীয় ব্যাটার কে ? 

উত্তর: শচীন টেন্ডুলকরের পর পুরুষদের ODI ক্রিকেটে ১৫,০০০ রান পূর্ণ করা দ্বিতীয় ব্যাটার হলেন বিরাট কোহলি।


প্রশ্ন: পাকিস্তানকে পরাজিত করে Women's Asia Cup 2026 কোন দেশ জিতলো ? 

উত্তর: পাকিস্তানকে পরাজিত করে Women's Asia Cup 2026 ভারত জিতলো।


প্রশ্ন: 2026 Asian Games-এ মহিলাদের ১০,০০০ মিটার দৌড় ইভেন্টে কোন ভারতীয় অ্যাথলেট ব্রোঞ্জ জিতলেন ? 

উত্তর: 2026 Asian Games-এ মহিলাদের ১০,০০০ মিটার দৌড় ইভেন্টে ভারতীয় অ্যাথলেট সীমা কুমারী ব্রোঞ্জ জিতলেন।


প্রশ্ন: শ্রীলঙ্কাকে পরাজিত করে 20th Asian Games 2026-এ কোন দল স্বর্ণপদক জিতল ? 

উত্তর: শ্রীলঙ্কাকে পরাজিত করে 20th Asian Games 2026-এ ভারতীয় মহিলা ক্রিকেট দল স্বর্ণপদক জিতল।


প্রশ্ন: Tuanku Muhriz Trophy 2026-এ Men's Squash Singles Title কে জিতলেন ? 

উত্তর: Tuanku Muhriz Trophy 2026-এ Men's Squash Singles Title ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অভয় সিং জিতলেন।


প্রশ্ন: ২০২৬ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কারা ছিলেন ? 

উত্তর: ২০২৬ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন মনু ভাকের ও পবন সেহরাওয়াত।


প্রশ্ন: সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে কে অবসর ঘোষণা করলেন ? 

উত্তর: সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে ভারতের কর্ণ শর্মা অবসর ঘোষণা করলেন।


প্রশ্ন: ভারতের ইতিহাসে মহিলা হকিতে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড় কে ? 

উত্তর: ভারতের ইতিহাসে মহিলা হকিতে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড় হলেন সবিতা পুনিয়া।


প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড কে গড়লেন ? 

উত্তর: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড শুভমন গিল গড়লেন।


 সামরিক মহড়া 


প্রশ্ন: ভারত-মঙ্গোলিয়ার মধ্যে ১৮তম 'Nomadic Elephant 2026' যৌথ সেনা মহড়া কোথায় পরিচালিত হচ্ছে ? 

উত্তর: ভারত-মঙ্গোলিয়ার মধ্যে ১৮তম 'Nomadic Elephant 2026' যৌথ সেনা মহড়া উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পরিচালিত হচ্ছে।


প্রশ্ন: 8th India-USN EOD Exercise 2026 কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 8th India-USN EOD Exercise 2026 কোচিতে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: ভারত ও জাপানের মধ্যে 'Veer Guardian-2026' দ্বিপাক্ষিক বিমান মহড়া কোথায় পরিচালিত হলো ? 

উত্তর: ভারত ও জাপানের মধ্যে 'Veer Guardian-2026' দ্বিপাক্ষিক বিমান মহড়া রাজস্থানের যোধপুরে পরিচালিত হলো।


প্রশ্ন: ভারত-ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় 'SAHYOG HOP-TAC' যৌথ সামুদ্রিক মহড়া কোথায় পরিচালিত হলো ? 

উত্তর: ভারত-ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় 'SAHYOG HOP-TAC' যৌথ সামুদ্রিক মহড়া চেন্নাইয়ে পরিচালিত হলো।


 বই ও লেখক 


প্রশ্ন: "Africa Before America" শিরোনামে বইটি কে লিখেছেন ? 

উত্তর: "Africa Before America" শিরোনামে বইটি অরিন্দম চৌধুরী লিখেছেন।


 যোজনা ও অভিযান 


প্রশ্ন: বিদেশে উচ্চশিক্ষার জন্য 'Bidesh Sikhyabruti' স্কলারশিপ স্কিম কোন রাজ্য চালু করলো ? 

উত্তর: বিদেশে উচ্চশিক্ষার জন্য 'Bidesh Sikhyabruti' স্কলারশিপ স্কিম ওড়িশা চালু করলো।


প্রশ্ন: শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল দিতে 'Mukhyamantri Bhavishya Yuva Nirman Yojana' কে চালু করলেন ? 

উত্তর: শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল দিতে 'Mukhyamantri Bhavishya Yuva Nirman Yojana' উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চালু করলেন।


প্রশ্ন: Swami Vivekananda Yuva Sashaktikaran Yojana-এর আওতায় যোগ্য যুবকদের ২৫ লক্ষ ট্যাবলেট বিনামূল্যে কে বিতরণ করবে ? 

উত্তর: Swami Vivekananda Yuva Sashaktikaran Yojana-এর আওতায় যোগ্য যুবকদের ২৫ লক্ষ ট্যাবলেট বিনামূল্যে উত্তরপ্রদেশ সরকার বিতরণ করবে।


 ব্যাঙ্ক ও অর্থনীতি 


প্রশ্ন: গ্রামীণ পরিকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য NaBFID-এর সাথে কে MoU স্বাক্ষর করলো ? 

উত্তর: গ্রামীণ পরিকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য NaBFID-এর সাথে NABARD MoU স্বাক্ষর করলো।


প্রশ্ন: Dealer Financing Ecosystem জোরদার করতে Federal Bank-এর সাথে কে MoU স্বাক্ষর করলো ? 

উত্তর: Dealer Financing Ecosystem জোরদার করতে Federal Bank-এর সাথে VinFast MoU স্বাক্ষর করলো।


প্রশ্ন: Wizz Voyager Co-Branded Multi-Currency Travel Card লঞ্চ করতে Wizzmoni Financial Services Ltd-এর সাথে কে পার্টনারশিপ করলো ? 

উত্তর: Wizz Voyager Co-Branded Multi-Currency Travel Card লঞ্চ করতে Wizzmoni Financial Services Ltd-এর সাথে Oman Air পার্টনারশিপ করলো।


প্রশ্ন: Cross-Border Financial Services সম্প্রসারণের জন্য GIFT City-এর লাইসেন্স কে পেল ? 

উত্তর: Cross-Border Financial Services সম্প্রসারণের জন্য GIFT City-এর লাইসেন্স Niyo পেল।


প্রশ্ন: প্রথম বড় Third-Party Application Provider (TPAP) হিসেবে UPI 123Pay কে চালু করলো ? 

উত্তর: প্রথম বড় Third-Party Application Provider (TPAP) হিসেবে UPI 123Pay PhonePe চালু করলো।


প্রশ্ন: অনাবাসী ভারতীয়দের বৈদেশিক মুদ্রা আমানতে অর্থায়নের জন্য Citigroup-এর সাথে কে পার্টনারশিপ করলো ? 

উত্তর: অনাবাসী ভারতীয়দের বৈদেশিক মুদ্রা আমানতে অর্থায়নের জন্য Citigroup-এর সাথে Axis Bank পার্টনারশিপ করলো।


 বিজ্ঞান ও প্রযুক্তি 


প্রশ্ন: মহাকাশে 'Spectrum' রকেট কে উৎক্ষেপণ করলো ? 

উত্তর: মহাকাশে 'Spectrum' রকেট জার্মানির Isar Aerospace উৎক্ষেপণ করলো।


প্রশ্ন: সম্প্রতি 'Gynacantha basiguttata' নামের একটি বিরল Spoon-tailed Duskhawker Dragonfly প্রথমবার কোথায় দেখা গেছে ? 

উত্তর: সম্প্রতি 'Gynacantha basiguttata' নামের একটি বিরল Spoon-tailed Duskhawker Dragonfly প্রথমবার অরুণাচল প্রদেশে দেখা গেছে।


প্রশ্ন: ভারত কত সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর Bharatiya Antariksha Station (BAS) গড়ে তোলার পরিকল্পনা করছে ? 

উত্তর: ভারত ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর Bharatiya Antariksha Station (BAS) গড়ে তোলার পরিকল্পনা করছে।


প্রশ্ন: বিশ্বের প্রথম Artificial Energy Island তৈরি করতে চলেছে কোন দেশ ? 

উত্তর: বিশ্বের প্রথম Artificial Energy Island বেলজিয়াম তৈরি করতে চলেছে।


প্রশ্ন: AI-driven Accounting এবং Statutory Compliance Software 'Pramaan Operating System' কে লঞ্চ করলেন ? 

উত্তর: AI-driven Accounting এবং Statutory Compliance Software 'Pramaan Operating System' অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লঞ্চ করলেন।


প্রশ্ন: Satellite Imaging Technology-এর জন্য মার্কিন পেটেন্ট অর্জনকারী প্রথম ভারতীয় স্টার্টআপ কোনটি ? 

উত্তর: Satellite Imaging Technology-এর জন্য মার্কিন পেটেন্ট অর্জনকারী প্রথম ভারতীয় স্টার্টআপ হলো GalaxEye।


প্রশ্ন: কর্ণাটকের বেলগাভিতে ভারতের প্রথম Superfine Precipitated Aluminium Trihydrate (PPT ATH) Plant কে স্থাপন করলো ? 

উত্তর: কর্ণাটকের বেলগাভিতে ভারতের প্রথম Superfine Precipitated Aluminium Trihydrate (PPT ATH) Plant Hindalco Industries স্থাপন করলো।


প্রশ্ন: হরিয়ানার গুরুগ্রামে ভারতের প্রথম Public-Private Defence Avionics Facility-এর কে উদ্বোধন করলো ? 

উত্তর: হরিয়ানার গুরুগ্রামে ভারতের প্রথম Public-Private Defence Avionics Facility-এর উদ্বোধন Samtel HAL Display Systems Limited (SHDS) করলো।


প্রশ্ন: Nancy Grace Roman Space Telescope কে উৎক্ষেপণ করলো ? 

উত্তর: Nancy Grace Roman Space Telescope NASA উৎক্ষেপণ করলো।


প্রশ্ন: হিমাচল প্রদেশের প্রথম Ozone-based Drinking Water Treatment Project কোথায় স্থাপনের ঘোষণা করা হয়েছে ? 

উত্তর: হিমাচল প্রদেশের প্রথম Ozone-based Drinking Water Treatment Project কাংড়া জেলার দেহরায় স্থাপনের ঘোষণা করা হয়েছে।


প্রশ্ন: লাদাখে সফলভাবে Military Combat Parachute System-এর পরীক্ষা কে করলো ? 

উত্তর: লাদাখে সফলভাবে Military Combat Parachute System-এর পরীক্ষা DRDO করলো।


প্রশ্ন: ব্রড গেজ নেটওয়ার্কে ১০০% বৈদ্যুতিকীকরণ সম্পন্ন করলো কে ? 

উত্তর: ব্রড গেজ নেটওয়ার্কে ১০০% বৈদ্যুতিকীকরণ দক্ষিণ রেলওয়ে সম্পন্ন করলো।


প্রশ্ন: Human DNA Analysis-এর জন্য Open-Access Database 'AlphaGenome Atlas' কে লঞ্চ করলো ? 

উত্তর: Human DNA Analysis-এর জন্য Open-Access Database 'AlphaGenome Atlas' Google DeepMind লঞ্চ করলো।


প্রশ্ন: বিশাখাপত্তনমে ৩১,৩৮৭ কোটি টাকার Green AI Data Centre Project-এর অনুমোদন দিল কোন রাজ্য সরকার ? 

উত্তর: বিশাখাপত্তনমে ৩১,৩৮৭ কোটি টাকার Green AI Data Centre Project-এর অনুমোদন অন্ধ্রপ্রদেশ সরকার দিল।


প্রশ্ন: AIM-424 Malice Long-Range Air-to-Air Missile কে উন্মোচন করলো ? 

উত্তর: AIM-424 Malice Long-Range Air-to-Air Missile যুক্তরাষ্ট্র উন্মোচন করলো।


প্রশ্ন: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি AK-203 'Sher' Rifle-এর পরীক্ষামূলক ফায়ারিং কোথায় সফলভাবে সম্পন্ন হলো ? 

উত্তর: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি AK-203 'Sher' Rifle-এর পরীক্ষামূলক ফায়ারিং উত্তরপ্রদেশে সফলভাবে সম্পন্ন হলো।


প্রশ্ন: ভারতীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন 'স্মার্ট' ক্যান্সারের ওষুধের নাম কী ? 

উত্তর: ভারতীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন 'স্মার্ট' ক্যান্সারের ওষুধের নাম RK-251।


প্রশ্ন: ২০২৬ সালের জীববৈচিত্র্য সার্ভেতে ১৬৫টি প্রজাতির প্রজাপতি কোথায় রেকর্ড করা হলো ? 

উত্তর: ২০২৬ সালের জীববৈচিত্র্য সার্ভেতে ১৬৫টি প্রজাতির প্রজাপতি দেহিং পাটকাই জাতীয় উদ্যানে রেকর্ড করা হলো।


 হোস্ট 


প্রশ্ন: 25th India-UK Defence Consultative Group Meeting কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 25th India-UK Defence Consultative Group Meeting নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: GCAP 6th Generation Jet Programme-এ 'Dialogue Partner' মর্যাদা কোন দেশ অর্জন করলো ? 

উত্তর: GCAP 6th Generation Jet Programme-এ 'Dialogue Partner' মর্যাদা ভারত অর্জন করলো।


প্রশ্ন: 57th International Film Festival of India (IFFI)-এর প্রথম Steering Committee বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 57th International Film Festival of India (IFFI)-এর প্রথম Steering Committee বৈঠক নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: 19th BRICS Summit 2027 কোথায় অনুষ্ঠিত হবে ? 

উত্তর: 19th BRICS Summit 2027 চীনে অনুষ্ঠিত হবে।


প্রশ্ন: 26th Shanghai Cooperation Organisation Summit কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 26th Shanghai Cooperation Organisation Summit কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: প্রথম International Space Summit 2026 কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: প্রথম International Space Summit 2026 ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: 18th BRICS Summit কোন দেশ হোস্ট করবে ? 

উত্তর: 18th BRICS Summit ভারত হোস্ট করবে।


প্রশ্ন: 10th Taiwan-India Industrial Collaboration Summit কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 10th Taiwan-India Industrial Collaboration Summit বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: 79th WHO Regional Committee Session for South-East Asia কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: 79th WHO Regional Committee Session for South-East Asia তিমুর-লেস্তের দিলিতে অনুষ্ঠিত হলো।


প্রশ্ন: First India-Kuwait Joint Defence Committee Meeting কোথায় অনুষ্ঠিত হলো ? 

উত্তর: First India-Kuwait Joint Defence Committee Meeting নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো।


 অ্যাপ ও পোর্টাল 


প্রশ্ন: ভারতের প্রথম Statewide Digital Public Identification System 'Pehchaan' পোর্টাল কোন রাজ্য চালু করলো ? 

উত্তর: ভারতের প্রথম Statewide Digital Public Identification System 'Pehchaan' পোর্টাল পাঞ্জাব চালু করলো।


 প্রয়াণ 


প্রশ্ন: সম্প্রতি ৭৭ বছর বয়সে মারা গেলেন কুকু কোহলি, তিনি কে ছিলেন ? 

উত্তর: সম্প্রতি ৭৭ বছর বয়সে মারা যাওয়া কুকু কোহলি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন।


 আন্তর্জাতিক বিবিধ 


প্রশ্ন: ৭১তম দেশ হিসেবে US-led Artemis Accords-এ কে স্বাক্ষর করলো ? 

উত্তর: ৭১তম দেশ হিসেবে US-led Artemis Accords-এ তুরস্ক স্বাক্ষর করলো।


 বিবিধ 


প্রশ্ন: 'AyurVarta' নামে ডিজিটাল ডায়ালগ সিরিজটি কে চালু করেছে ? 

উত্তর: 'AyurVarta' নামে ডিজিটাল ডায়ালগ সিরিজটি All India Institute of Ayurveda (AIIA) চালু করেছে।


প্রশ্ন: মুম্বাইয়ে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কে খুললো ? 

উত্তর: মুম্বাইয়ে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস Bristol University খুললো।


প্রশ্ন: কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে ? 

উত্তর: কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখা হয়েছে।


প্রশ্ন: ভারতের প্রথম Green Forge Complex কোথায় উদ্বোধন করা হয়েছে ? 

উত্তর: ভারতের প্রথম Green Forge Complex পাঞ্জাবের মোহালিতে অবস্থিত National Agri-food & Biomanufacturing Institute (BRIC-NABI)-এ উদ্বোধন করা হয়েছে।


প্রশ্ন: Startup Mission Portal এবং Startup Policy 2026 কোন রাজ্য চালু করলো ? 

উত্তর: Startup Mission Portal এবং Startup Policy 2026 উত্তরপ্রদেশ চালু করলো।


প্রশ্ন: খোলা ও প্যাকেটবিহীন ভোজ্য তেল বিক্রি কোন রাজ্য নিষিদ্ধ করলো ? 

উত্তর: খোলা ও প্যাকেটবিহীন ভোজ্য তেল বিক্রি মহারাষ্ট্র নিষিদ্ধ করলো।


প্রশ্ন: 'Lake Ontario'-এর নাম পরিবর্তন করে 'Lake America' রাখার জন্য নির্বাহী আদেশে কে স্বাক্ষর করলেন ? 

উত্তর: 'Lake Ontario'-এর নাম পরিবর্তন করে 'Lake America' রাখার জন্য নির্বাহী আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেন।


প্রশ্ন: আশিভ গ্রামকে মহারাষ্ট্রের প্রথম 100% LPG-free PNG Village হিসেবে কে ঘোষণা করলো ? 

উত্তর: আশিভ গ্রামকে মহারাষ্ট্রের প্রথম 100% LPG-free PNG Village হিসেবে Mahanagar Gas Limited ঘোষণা করলো।


প্রশ্ন: 'Sagar Manthan' নামে Advanced Ocean Research Vessel কে চালু করলো ? 

উত্তর: 'Sagar Manthan' নামে Advanced Ocean Research Vessel ভারত চালু করলো।


প্রশ্ন: Modified UDAN Scheme-এর অধীনে আগামী ১০ বছরে কতগুলি নতুন বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা করেছে ভারত ? 

উত্তর: Modified UDAN Scheme-এর অধীনে আগামী ১০ বছরে ১০০টি নতুন বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা করেছে ভারত।


প্রশ্ন: Mobilisation AIDS Suraksha (MAS) Campaign-এর অধীনে 'Surakshit' মর্যাদা অর্জনকারী মিজোরামের প্রথম ও একমাত্র জেলা কোনটি ? 

উত্তর: Mobilisation AIDS Suraksha (MAS) Campaign-এর অধীনে 'Surakshit' মর্যাদা অর্জনকারী মিজোরামের প্রথম ও একমাত্র জেলা হলো সাইতুয়াল।


প্রশ্ন: 7th Status of Coral Reefs of the World Report কে প্রকাশ করলো ? 

উত্তর: 7th Status of Coral Reefs of the World Report Global Coral Reef Monitoring Network (GCRMN) প্রকাশ করলো।


প্রশ্ন: সম্প্রতি ৭৯টি স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক স্থানকে State Protected Monument হিসেবে কে ঘোষণা করলো ? 

উত্তর: সম্প্রতি ৭৯টি স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক স্থানকে State Protected Monument হিসেবে মিজোরাম ঘোষণা করলো।


প্রশ্ন: নতুন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ১৮ লক্ষ টাকা কোন রাজ্য সরকার অনুমোদন করেছে ? 

উত্তর: নতুন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ১৮ লক্ষ টাকা রাজস্থান সরকার অনুমোদন করেছে।


প্রশ্ন: Swachh Bharat Mission 2.0-এর অধীনে Green Schools League কে চালু করলো ? 

উত্তর: Swachh Bharat Mission 2.0-এর অধীনে Green Schools League মিজোরাম চালু করলো।


প্রশ্ন: সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন পণ্য GI Tag স্বীকৃতি পেল ? 

উত্তর: সম্প্রতি পশ্চিমবঙ্গের কনকচূড় খই GI Tag স্বীকৃতি পেল।


প্রশ্ন: 2026 TIME 100 AI তালিকায় কে স্থান পেলেন ? 

উত্তর: 2026 TIME 100 AI তালিকায় Micron Technology-এর CEO সঞ্জয় মেহরোত্রা স্থান পেলেন।


প্রশ্ন: বন্যাকবলিত নেপালে ১০ টন ত্রাণসামগ্রী কে পাঠালো ? 

উত্তর: বন্যাকবলিত নেপালে ১০ টন ত্রাণসামগ্রী ভারত পাঠালো।


প্রশ্ন: বিপন্নপ্রায় হওয়ার পথে থাকা Black-necked Stork-এর প্রজননের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে কোনটি ? 

উত্তর: বিপন্নপ্রায় হওয়ার পথে থাকা Black-necked Stork-এর প্রজননের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে গুজরাটের খিজাদিয়া পক্ষী অভয়ারণ্য।


প্রশ্ন: অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে ভারতের প্রথম Non-GMO, High-Expansion Popcorn Maize Hybrid Seed-এর উন্মোচন কে করলেন ? 

উত্তর: অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে ভারতের প্রথম Non-GMO, High-Expansion Popcorn Maize Hybrid Seed-এর উন্মোচন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন করলেন।


প্রশ্ন: ১২ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত রাজ্যজুড়ে গুটখা নিষেধাজ্ঞার মেয়াদ কে বাড়ালো ? 

উত্তর: ১২ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত রাজ্যজুড়ে গুটখা নিষেধাজ্ঞার মেয়াদ গুজরাট বাড়ালো।


প্রশ্ন: 'অর্জুন বাহিনী' নামে একটি বিশেষ দুর্যোগ প্রতিক্রিয়া স্কোয়াডের উদ্বোধন কে করলেন ? 

উত্তর: 'অর্জুন বাহিনী' নামে একটি বিশেষ দুর্যোগ প্রতিক্রিয়া স্কোয়াডের উদ্বোধন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন।


প্রশ্ন: প্রথমবার National Film Awards কে আয়োজন করতে চলেছে ? 

উত্তর: প্রথমবার National Film Awards গুজরাট আয়োজন করতে চলেছে।


প্রশ্ন: কেরালা রাজ্যের দ্বিতীয় Nationally Recognised Indigenous Cattle Breed হিসাবে কোনটি স্বীকৃতি পেল ? 

উত্তর: কেরালা রাজ্যের দ্বিতীয় Nationally Recognised Indigenous Cattle Breed হিসাবে 'Periyar Kullan' স্বীকৃতি পেল।

Post a Comment

0 Comments