Breaking

Wednesday, October 21, 2026

একনজরে মানবদেহ | Human Body GK In Bengali

মানবদেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর মানবদেহ জিকে | Human Body GK In Bengali

মানবদেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর মানবদেহ জিকে | Human Body GK In Bengali
Human Body GK In Bengali

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা, 
আজ মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করছি, যেটিতে বিজ্ঞানের জীবন বিজ্ঞান (Life Science) বিভাগের মানবদেহ, অঙ্গ-প্রত্যঙ্গ এবং বিভিন্ন তন্ত্র সম্পর্কিত ইতিহাস বর্ণিত আছে। ICDS, WBP, WBCS Main, CGL, PSC, SSC পরীক্ষাতে বিজ্ঞান বিষয়ে খুবই সাহায্য করবে আপনাদের। কারণ এই সমস্ত পরীক্ষা গুলিতে মানবদেহের কঙ্কালতন্ত্র, রক্ত ও পাচনতন্ত্র অধ্যায় থেকে প্রতিবছর প্রশ্ন এসেই থাকে। আর সেই জন্য বিশদে পড়া খুব আবশ্যক।

মানবদেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর
যে যে টপিক গুলি থাকছে::
❑ মানবদেহের বিভিন্ন হাড় ও কঙ্কালতন্ত্র
❑ মানবদেহের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক
❑ রক্ত ও রক্ত সংবহনতন্ত্র
❑ পরিপাকতন্ত্র ও বিভিন্ন উৎসেচক
❑ অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন
❑ শসনতন্ত্র ও রেচনতন্ত্র..........

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

১. মানবদেহের দীর্ঘতম ও বৃহত্তম হাড়ের নাম কী ?
উত্তর: মানবদেহের দীর্ঘতম ও বৃহত্তম হাড়ের নাম হলো ফিমার (Femur), যা উরুতে থাকে।

২. মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কী ?
উত্তর: মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম হলো স্টেপিস (Stapes), যা মধ্যকর্ণে থাকে।

৩. একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ?
উত্তর: একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট ২০৬টি হাড় থাকে।

৪. নবজাতক শিশুর দেহে হাড়ের সংখ্যা প্রায় কতগুলি থাকে ?
উত্তর: নবজাতক শিশুর দেহে প্রায় ৩০০টি হাড় থাকে।

৫. মানবদেহের বৃহত্তম গ্রন্থির (Gland) নাম কী ?
উত্তর: মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম হলো যকৃৎ বা লিভার (Liver)।

৬. মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী ?
উত্তর: মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি হলো পিনিয়াল গ্রন্থি (Pineal Gland)।

৭. মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির (Endocrine Gland) নাম কী ?
উত্তর: মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland)।

৮. মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয় ?
উত্তর: পিটুইটারি গ্রন্থিকে (Pituitary Gland) প্রভুগ্রন্থি বলা হয়।

৯. মানবদেহের বৃহত্তম অঙ্গের (Organ) নাম কী ?
উত্তর: মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম হলো ত্বক বা চামড়া (Skin)।

১০. মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি ?
উত্তর: মানবদেহের ব্যস্ততম অঙ্গ হলো হৃৎপিণ্ড বা হার্ট (Heart)।

১১. মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী ?
উত্তর: মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম সেরিব্রাম (Cerebrum) বা গুরুমস্তিষ্ক।

১২. মানুষের মস্তিষ্কের গড় ওজন কত ?
উত্তর: প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় ১৩৫০ থেকে ১৪০০ গ্রাম।

১৩. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উত্তর: মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬° ফারেনহাইট (বা ৩৭° সেলসিয়াস)।

১৪. একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দনের হার (Heartbeat) কত ?
উত্তর: একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দনের হার মিনিটে ৭২ বার।

১৫. মানুষের স্বাভাবিক রক্তচাপ (Blood Pressure) কত ?
উত্তর: মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো ১২০/৮০ mmHg।

১৬. রক্ত মাপার যন্ত্রের নাম কী ?
উত্তর: রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)।

১৭. মানবদেহে রক্তের পরিমাণ প্রায় কত লিটার ?
উত্তর: একজন সুস্থ মানুষের দেহে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে।

১৮. রক্তের লাল রঙের জন্য কোন পদার্থ দায়ী ?
উত্তর: হিমোগ্লোবিন নামক লৌহঘটিত রঞ্জক পদার্থের কারণে রক্ত লাল হয়।

১৯. লোহিত রক্তকণিকার (RBC) গড় আয়ু কত দিন ?
উত্তর: লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।

২০. শ্বেত রক্তকণিকার (WBC) প্রধান কাজ কী ?
উত্তর: রোগজীবাণু ধ্বংস করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

২১. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা ?
উত্তর: অণুচক্রিকা বা প্লেটলেটস (Platelets) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

২২. সার্বজনীন দাতা (Universal Donor) কোন রক্তের গ্রুপকে বলা হয় ?
উত্তর: 'O' গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় (বিশেষভাবে O নেগেটিভ)।

২৩. সার্বজনীন গ্রহীতা (Universal Recipient) কোন গ্রুপকে বলা হয় ?
উত্তর: 'AB' রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়।

২৪. মানবদেহের সবচেয়ে বড় পেশির (Muscle) নাম কী ?
উত্তর: মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস (Gluteus Maximus), যা নিতম্বে থাকে।

২৫. মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি ?
উত্তর: মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হলো ম্যাসেটার (Masseter), যা চোয়ালে থাকে।

২৬. মানবদেহে মোট পেশির সংখ্যা কত ?
উত্তর: মানবদেহে মোট পেশির সংখ্যা প্রায় ৬৩৯টি।

২৭. মানবদেহের সবচেয়ে বড় কোষ (Cell) কোনটি ?
উত্তর: মানবদেহের সবচেয়ে বড় কোষ হলো মহিলাদের ডিম্বাণু (Ovum)।

২৮. মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি ?
উত্তর: মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ হলো স্নায়ুকোষ বা নিউরন (Neuron)।

২৯. পিত্তরস (Bile) কোথায় উৎপন্ন হয় ?
উত্তর: পিত্তরস যকৃতে (Liver) উৎপন্ন হয় এবং পিত্তাশয়ে সঞ্চিত থাকে।

৩০. লালারসে (Saliva) কোন উৎসেচক থাকে ?
উত্তর: লালারসে টায়ালিন (Ptyalin) নামক উৎসেচক থাকে যা শ্বেতসার হজমে সাহায্য করে।

৩১. মানবদেহে পরিপাক হওয়া খাদ্যরস প্রধানত কোথায় শোষিত হয় ?
উত্তর: খাদ্যরস ক্ষুদ্রান্ত্রের (Small Intestine) ভিলাই দ্বারা শোষিত হয়।

৩২. ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয় ?
উত্তর: অগ্ন্যাশয়ের (Pancreas) আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে ইনসুলিন উৎপন্ন হয়।

৩৩. ইনসুলিনের অভাবে মানবদেহে কোন রোগ হয় ?
উত্তর: ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস (মধুমেহ) রোগ হয়।

৩৪. রক্ত পরিষ্কার বা ফিল্টার করার কাজ কোন অঙ্গ করে ?
উত্তর: মানবদেহের বৃক্ক বা কিডনি (Kidney) রক্ত ফিল্টার করে।

৩৫. কিডনির গঠনগত ও কার্যগত একক কী ?
উত্তর: কিডনির গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন (Nephron)।

৩৬. মানুষের মূত্রের রং হালকা হলুদ হয় কেন ?
উত্তর: ইউরোক্রোম (Urochrome) নামক রঞ্জক থাকার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়।

৩৭. মানবদেহের সবচেয়ে বড় ধমনীর (Artery) নাম কী ?
উত্তর: মানবদেহের সবচেয়ে বড় ধমনীর নাম মহাধমনী বা অ্যাওর্টা (Aorta)।

৩৮. মানবদেহের সবচেয়ে বড় শিরার (Vein) নাম কী ?
উত্তর: মানবদেহের সবচেয়ে বড় শিরার নাম নিম্ন মহাশিরা (Inferior Vena Cava)।

৩৯. চোখের কোন অংশে আলো প্রবেশ করলে প্রতিবিম্ব গঠিত হয় ?
উত্তর: চোখের রেটিনাতে (Retina) প্রতিবিম্ব গঠিত হয়।

৪০. চোখের রং নির্ধারণ করে চোখের কোন অংশ ?
উত্তর: চোখের আইরিস (Iris) চোখের রং নির্ধারণ করে।

৪১. মানুষের মুখে দাঁতের সংখ্যা কত ?
উত্তর: একজন প্রাপ্তবয়স্ক মানুষের ৩২টি দাঁত থাকে।

৪২. মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি ?
উত্তর: দাঁতের এনামেল (Enamel) হলো মানবদেহের সবচেয়ে শক্ত অংশ।

৪৩. লালারসের pH মান কত ?
উত্তর: মানুষের লালারসের স্বাভাবিক pH মান ৬.৫ থেকে ৬.৮ (হালকা অ্যাসিডিক)।

৪৪. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
উত্তর: মানুষের কোষে ২৩ জোড়া বা মোট ৪৬টি ক্রোমোজোম থাকে।

৪৫. মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ ?
উত্তর: একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ জল থাকে।

৪৬. ত্বকের রঙের জন্য কোন রঞ্জক পদার্থ দায়ী ?
উত্তর: মেলানিন (Melanin) নামক রঞ্জক পদার্থ ত্বকের রঙের জন্য দায়ী।

৪৭. মানুষের প্রতিটি চোখে কতগুলি পেশি থাকে ?
উত্তর: মানুষের প্রতিটি চোখে ৬টি করে পেশি থাকে যা চোখের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।

৪৮. অ্যাপেনডিক্স (Appendix) মানবদেহের কোন অঙ্গের সাথে যুক্ত ?
উত্তর: অ্যাপেনডিক্স মানবদেহের বৃহদন্ত্রের (Large Intestine) সিকাম অংশের সাথে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ।

৪৯. মানবদেহে রক্ত তৈরি হওয়াকে বৈজ্ঞানিক ভাষায় কী বলে ?
উত্তর: মানবদেহে রক্ত তৈরি হওয়াকে হিমাটোপোয়েসিস (Hematopoiesis) বলা হয়।

৫০. 'আপৎকালীন হরমোন' (Emergency Hormone) কাকে বলা হয় ?
উত্তর: অ্যাড্রিনালিন (Adrenaline) হরমোনকে আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়।

No comments:

Post a Comment