Breaking

Wednesday, October 14, 2026

WBPSC ক্লার্কশিপ পরীক্ষাটি আসলে কী এবং এই চাকরিতে কী কাজ করতে হয় ?

WBPSC Clerkship কী এবং এর কাজ কী | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা: যোগ্যতা, বয়স, বেতন ও সিলেবাস 

পিএসসি ক্লার্কশিপ কি | WBPSC Clerkship এর কাজ কি
পিএসসি ক্লার্কশিপ কি | পিএসসি ক্লার্কশিপ এর কাজ কি

 

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা, 

আজকেরএই নিবন্ধে আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পরীক্ষার মাধ্যমে কী ধরনের কাজ পাওয়া যায়, আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন সম্পর্কে যাবতীয় তথ্য নিচে গুছিয়ে দেওয়া হলো।

WBPSC Clerkship Examination - একনজরে

বিষয় বিবরণ
পরীক্ষার নাম WBPSC Clerkship Examination
পরিচালনাকারী সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর
আবেদন পদ্ধতি অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটি আসলে কী?

এটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্ক নিয়োগের উদ্দেশ্যে এই পরীক্ষা নেওয়া হয়। সাধারণত প্রতি বছর এই পরীক্ষা হয় না; সরকারের শূন্যপদের চাহিদার ওপর ভিত্তি করে কমিশন এর বিজ্ঞপ্তি জারি করে থাকে।

এই পরীক্ষার মাধ্যমে কোথায় চাকরি হয়?

পরীক্ষায় উত্তীর্ণ হলে রাজ্য সরকারের নানা সচিবালয়, ডিরেক্টরেট (অধিদপ্তর), জেলা এবং রিজিওনাল অফিসগুলোতে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পদে মূল দায়িত্ব হলো সরকারি দপ্তরের বিভিন্ন প্রশাসনিক ও অফিসিয়াল কাজ পরিচালনা করা।

পিএসসি ক্লার্কদের দায়িত্ব ও কাজ

একজন পিএসসি ক্লার্ক মূলত অফিসের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করে থাকেন। এর মধ্যে ফাইল মেনটেন করা, রেকর্ড বা নথিপত্র গুছিয়ে রাখা, ডেটা এন্ট্রি, ড্রাফটিং বা চিঠিপত্র তৈরি করা এবং কম্পিউটারের অন্যান্য কাজ উল্লেখযোগ্য। তবে পোস্টিং অনুযায়ী কাজের ধরন কিছুটা আলাদা হতে পারে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা হলো যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ করা।

এর পাশাপাশি কম্পিউটারের বেসিক জ্ঞান এবং টাইপিং স্পিড থাকা বাধ্যতামূলক। নিয়ম অনুসারে, ইংরেজিতে মিনিটে অন্তত ২০টি শব্দ অথবা বাংলায় মিনিটে ১০টি শব্দ টাইপ করতে পারতে হবে। নিয়োগ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট ধাপে এই কম্পিউটার ও টাইপিং স্কিল টেস্ট নেওয়া হয়।

বয়সসীমা ও ছাড়

সাধারণত আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছর-এর মধ্যে হতে হয়, যা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান।

পশ্চিমবঙ্গের SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পেয়ে থাকেন। সঠিক হিসাবের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া বয়স গণনার কাট-অফ তারিখটি অবশ্যই দেখে নেওয়া উচিত।

বেতন কাঠামো (Salary)

বর্তমান নিয়ম ও পে-লেভেল ৬ (PAY Level 6) অনুযায়ী, পিএসসি ক্লার্কদের বেসিক পে স্কেল হলো ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। এর সাথে সরকারি নিয়ম মেনে মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), মেডিকেল অ্যালাউন্স সহ অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হয়।

নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষার ধাপ

এই নিয়োগ প্রক্রিয়া প্রধানত দুটি ধাপে সম্পন্ন হয়:

  • Part-I: এমসিকিউ (MCQ) বা অবজেক্টিভ টাইপ পরীক্ষা।
  • Part-II: বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ টাইপ লিখিত পরীক্ষা।

প্রথমে Part-I পরীক্ষায় পাশ করলে তবেই Part-II-তে বসার সুযোগ মেলে। এই দুটি ধাপ পার করার পর চূড়ান্ত পর্যায়ে প্রার্থীদের কম্পিউটার ও টাইপিং স্পিড যাচাই করা হয়।

পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন

  • Part-I: এটি একটি ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা। এখানে মোট ১০০টি প্রশ্ন থাকে, যার জন্য সময় বরাদ্দ থাকে ১ ঘণ্টা ৩০ মিনিট। বিষয়ভিত্তিক বিভাজন হলো: ইংরেজি (৩০ নম্বর), জেনারেল স্টাডিজ (৪০ নম্বর) এবং পাটিগণিত (৩০ নম্বর)।
  • Part-II: এটি একটি বর্ণনামূলক পরীক্ষা যা Group-A এবং Group-B—এই দুটি অংশে বিভক্ত। Group-A-তে থাকে ইংরেজি (৫০ নম্বর) এবং Group-B-তে থাকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি বা সাঁওতালি (৫০ নম্বর)। মোট ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হয়।

No comments:

Post a Comment