Type Here to Get Search Results !

ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি | বর্তমানে কে কোন পদে আছেন 2026

0

2026 ভারতের বর্তমানে কে কোন পদে আছেন | India Current Office Holders Question And Answer 2026 in Bengali
ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি | বর্তমানে কে কোন পদে আছেন 2026
ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি | বর্তমানে কে কোন পদে আছেন 2026

 

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,

কারেন্ট অ্যাফেয়ার্সের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি 2026 Question And Answer আজকের পোস্টে শেয়ার করা হলো। ভারতের বিভিন্ন সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ সরকারি পদে বর্তমানে নিযুক্ত ব্যক্তিদের আপডেটেড তথ্য এই Question-এ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? বর্তমান প্রধান বিচারপতি কে? বর্তমান উপরাষ্ট্রপতি কে? ভারতের অ্যাটর্নি জেনারেল কে? এই ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত দেখা যায়। তাই প্রশ্ন-উত্তর গুলি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে সংগ্রহ করে রাখুন

 

বর্তমান ভারতের পদাধিকারী ব্যক্তি

১. প্রশ্ন: ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?  

উত্তর: ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।

 

২. প্রশ্ন: ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে কে নিযুক্ত আছেন?  

উত্তর: ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন সি. পি. রাধাকৃষ্ণন।

 

৩. প্রশ্ন: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?  

উত্তর: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী।

 

৪. প্রশ্ন: ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে?  

উত্তর: ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার।

 

৫. প্রশ্ন: ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কারা?  

উত্তর: ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হলেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।

 

৬. প্রশ্ন: ভারতের প্রধান তথ্য কমিশনার কে? 

উত্তর: ভারতের প্রধান তথ্য কমিশনার হলেন রাজ কুমার গোয়েল।

 

৭. প্রশ্ন: সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে?  

উত্তর: সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত।

 

৮. প্রশ্ন: ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে?

উত্তর: ভারতের বর্তমান নৌসেনা প্রধান হলেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন।

 

৯. প্রশ্ন: ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান কে?

উত্তর: ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান হলেন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

 

১০. প্রশ্ন: ভারতের বর্তমান সেনা প্রধান কে?

উত্তর: ভারতের বর্তমান সেনা প্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ।

 

১১. প্রশ্ন: ভারতের রিজার্ভ ব্যাঙ্কের (RBI) বর্তমান গভর্নর কে?

উত্তর: রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা।

 

১২. প্রশ্ন: বর্তমানে লোকসভার স্পিকার কে?

উত্তর: বর্তমানে লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা।

 

১৩. প্রশ্ন: ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?

উত্তর: ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর. ভেঙ্কটরামানি।

 

১৪. প্রশ্ন: বর্তমান IB ডিরেক্টর কে?  

উত্তর: বর্তমান IB ডিরেক্টর হলেন মহেশ দীক্ষিত।

 

১৫. প্রশ্ন: বর্তমান CBI ডিরেক্টর কে?  

উত্তর: বর্তমান CBI ডিরেক্টর হলেন প্রবীণ সুদ।

 

১৬. প্রশ্ন: বর্তমান ED ডিরেক্টর কে?  

উত্তর: বর্তমান ED ডিরেক্টর হলেন রাহুল নবীন।

 

১৭. প্রশ্ন: ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি কে?  

উত্তর: ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি হলেন রাজেশ কুমার সিং।

 

১৮. প্রশ্ন: ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব কে?  

উত্তর: ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব হলেন গোবিন্দ মোহন।

 

১৯. প্রশ্ন: ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে?  

উত্তর: ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হলেন টি. ভি. সোমনাথন।

 

২০. প্রশ্ন: DRDO-এর বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর: DRDO-এর বর্তমান চেয়ারম্যান হলেন রাজেশ কুমার সিং।

 

২১. প্রশ্ন: NABARD-এর বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর: NABARD-এর বর্তমান চেয়ারম্যান হলেন শাজি কে. ভি.।

 

২২. প্রশ্ন: ISRO-এর বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর: ISRO-এর বর্তমান চেয়ারম্যান হলেন ড. ভি. নারায়ণন।

 

২৩. প্রশ্ন: SBI-এর বর্তমান চেয়ারম্যান কে?  

উত্তর: SBI-এর বর্তমান চেয়ারম্যান হলেন সি. এস. শেট্টি।

 

২৪. প্রশ্ন: UPSC-এর বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর: UPSC-এর বর্তমান চেয়ারম্যান হলেন অজয় কুমার।

 

২৫. প্রশ্ন: BCCI-এর বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: BCCI-এর বর্তমান প্রেসিডেন্ট হলেন মিঠুন মানহাস।

 

২৬. প্রশ্ন: ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) পদে কে রয়েছেন?  

উত্তর: ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) পদে রয়েছেন কে. সঞ্জয় মূর্তি।

 

২৭. প্রশ্ন: NITI Aayog-এর বর্তমান CEO কে?

উত্তর: NITI Aayog-এর বর্তমান CEO হলেন অনুরাগ জৈন।

 

২৮. প্রশ্ন: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট কে?  

উত্তর: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট হলেন পি. টি. ঊষা।

 

২৯. প্রশ্ন: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?

উত্তর: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল।

 

৩০. প্রশ্ন: জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?  

উত্তর: জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন বিজয়া কিশোর রাহাটকর।

💡 বিশেষ দ্রষ্টব্য: এই প্রশ্ন গুলি ৩ অক্টোবর ২০২৬ তারিখে বানানো হয়েছে। প্রশ্ন উত্তর গুলি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই পরীক্ষার আগে একবার আপডেট দেখে নেওয়া জরুরি।

Post a Comment

0 Comments