Type Here to Get Search Results !

WBPSC Miscellaneous Exam Mock Test 2026 | 100 Questions

0

WBPSC Miscellaneous Prelims Exam Full Mock Test Free | 100 Questions

WBPSC Miscellaneous Mock Test 2026 | Total 100 Questions

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,
আগামী WBPSC Miscellaneous পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকের এই বিশেষ আয়োজন। এই পোস্টে আপনাদের জন্য 'WBPSC Miscellaneous Mock Test 2026' শেয়ার করা হলো। পিএসসি-র সঠিক সিলেবাস মেনে জেনারেল নলেজ এবং পাটিগণিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাছাই করা মোট ১০০টি প্রশ্ন এখানে সম্পূর্ণ MCQ আকারে তুলে ধরা হয়েছে।আপনাদের প্রস্তুতির সুবিধার্থে, এর মধ্যে শুধুমাত্র জিকে (GK) প্রশ্নগুলোর সঠিক উত্তরের পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে।
 

​যারা আসন্ন এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই মক টেস্টটি দিলে তারা নিজেদের প্রস্তুতির বর্তমান অবস্থা খুব সহজেই যাচাই করতে পারবেন। এর পাশাপাশি, পরীক্ষার আগে আপনার কোন কোন অংশে আরও বেশি ফোকাস বা অনুশীলন প্রয়োজন, সেটিও পরিষ্কারভাবে বুঝতে পারবেন।


Math & General Knowledge Mock Test


1. দুটি সংখ্যার গসাগু 18 এবং লসাগু 630। একটি সংখ্যা 90 হলে অপর সংখ্যাটি কত ?
[ক] 108
[খ] 126
[গ] 144
[ঘ] 162

2. একটি সংখ্যার 40% এবং একই সংখ্যার 25%-এর পার্থক্য 72। সংখ্যাটি কত ?
[ক] 420
[খ] 450
[গ] 480
[ঘ] 520

3. A ও B-এর আয়ের অনুপাত 5 : 7 এবং ব্যয়ের অনুপাত 3 : 5। যদি উভয়ের সঞ্চয় যথাক্রমে 1800 টাকা ও 1400 টাকা হয়, তবে A-এর আয় কত ?
[ক] 5000 টাকা
[খ] 5500 টাকা
[গ] 6000 টাকা
[ঘ] 6500 টাকা

4. একটি দ্রব্যের দাম প্রথমে 20% বৃদ্ধি এবং পরে 20% হ্রাস করা হল। মূল দামের তুলনায় চূড়ান্ত দামে কত শতাংশ পরিবর্তন হল ?
[ক] 4% বৃদ্ধি
[খ] 4% হ্রাস
[গ] কোনও পরিবর্তন হয়নি
[ঘ] 2% হ্রাস

5. একজন ব্যবসায়ী একটি দ্রব্যের ক্রয়মূল্যের উপর 40% বেশি মূল্য নির্ধারণ করে 10% ছাড়ে বিক্রি করলেন। তাঁর লাভের হার কত ?
[ক] 24%
[খ] 26%
[গ] 28%
[ঘ] 30%

6. একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করা হল। যদি দ্রব্যটি 240 টাকা বেশি দামে বিক্রি করা হত, তবে 5% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[ক] 1000 টাকা
[খ] 1200 টাকা
[গ] 1500 টাকা
[ঘ] 1600 টাকা

7. 5000 টাকার উপর বার্ষিক 8% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ?
[ক] 32 টাকা
[খ] 40 টাকা
[গ] 64 টাকা
[ঘ] 72 টাকা

8. একটি অর্থের উপর 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদ 2100 টাকা হলে মূলধন কত ?
[ক] 9000 টাকা
[খ] 9500 টাকা
[গ] 10000 টাকা
[ঘ] 10500 টাকা

9. A একটি কাজ 12 দিনে এবং B একই কাজ 18 দিনে করতে পারে। তারা একসঙ্গে 4 দিন কাজ করার পর A চলে গেল। অবশিষ্ট কাজ B একা কত দিনে শেষ করবে ?
[ক] 6 দিন
[খ] 7 দিন
[গ] 8 দিন
[ঘ] 9 দিন

10. A ও B মিলে একটি কাজ 10 দিনে করতে পারে। A একা কাজটি 15 দিনে করতে পারে। B একা কাজটি কত দিনে করতে পারবে ?
[ক] 20 দিন
[খ] 25 দিন
[গ] 30 দিন
[ঘ] 35 দিন

11. একটি ট্রেন 72 কিমি/ঘণ্টা বেগে 250 মিটার দীর্ঘ একটি সেতু 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত ?
[ক] 200 মিটার
[খ] 225 মিটার
[গ] 250 মিটার
[ঘ] 300 মিটার

12. একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 30 কিমি পথ 2 ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে একই পথ 3 ঘণ্টায় অতিক্রম করেন। স্রোতের বেগ কত ?
[ক] 2 কিমি/ঘণ্টা
[খ] 2.5 কিমি/ঘণ্টা
[গ] 3 কিমি/ঘণ্টা
[ঘ] 3.5 কিমি/ঘণ্টা

13. 5টি সংখ্যার গড় 36। একটি সংখ্যা বাদ দিলে অবশিষ্ট 4টি সংখ্যার গড় 32 হয়। বাদ দেওয়া সংখ্যাটি কত ?
[ক] 48
[খ] 50
[গ] 52
[ঘ] 54

14. একজন ছাত্র প্রথম 5টি পরীক্ষায় গড়ে 68 নম্বর পেয়েছে। ষষ্ঠ পরীক্ষায় কত নম্বর পেলে 6টি পরীক্ষায় তার গড় 72 হবে ?
[ক] 88
[খ] 90
[গ] 92
[ঘ] 94

15. একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5 : 3। পাত্র থেকে 16 লিটার মিশ্রণ বের করে সমপরিমাণ জল যোগ করলে অনুপাত 5 : 4 হয়। পাত্রে প্রথমে মোট কত লিটার মিশ্রণ ছিল ?
[ক] 128 লিটার
[খ] 144 লিটার
[গ] 160 লিটার
[ঘ] 176 লিটার

16. 20% এবং 50% অ্যালকোহলযুক্ত দুটি দ্রবণ কী অনুপাতে মেশালে 30% অ্যালকোহলযুক্ত দ্রবণ পাওয়া যাবে ?
[ক] 1 : 1
[খ] 1 : 2
[গ] 2 : 1
[ঘ] 3 : 2

17. A, B ও C একটি ব্যবসায় যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 10000 টাকা বিনিয়োগ করল। A 12 মাস, B 9 মাস এবং C 6 মাস পরে টাকা তুলল। মোট লাভ 8500 টাকা হলে B-এর অংশ কত ?
[ক] 2500 টাকা
[খ] 3000 টাকা
[গ] 3500 টাকা
[ঘ] 4000 টাকা

18. একটি সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট, 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট এবং 9 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। 100-এর চেয়ে বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
[ক] 313
[খ] 315
[গ] 317
[ঘ] 323

19. যদি x + 1/x = 5 হয়, তবে x² + 1/x²-এর মান কত ?
[ক] 21
[খ] 23
[গ] 25
[ঘ] 27

20. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে ?
[ক] 2% বৃদ্ধি
[খ] 8% বৃদ্ধি
[গ] 8% হ্রাস
[ঘ] 10% বৃদ্ধি

21. একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ?
[ক] 40%
[খ] 44%
[গ] 48%
[ঘ] 52%

22. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 2। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
[ক] 500 বর্গমিটার
[খ] 550 বর্গমিটার
[গ] 600 বর্গমিটার
[ঘ] 625 বর্গমিটার

23. একটি টাকা সরল সুদে 3 বছরে 4600 টাকা এবং 5 বছরে 5400 টাকা হয়। মূলধন কত ?
[ক] 3200 টাকা
[খ] 3400 টাকা
[গ] 3600 টাকা
[ঘ] 3800 টাকা

24. একটি নল একটি ট্যাঙ্ক 12 ঘণ্টায় পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 18 ঘণ্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। দুটি নল একসঙ্গে খুললে খালি ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে ?
[ক] 24 ঘণ্টা
[খ] 30 ঘণ্টা
[গ] 36 ঘণ্টা
[ঘ] 40 ঘণ্টা

25. একজন ব্যক্তি তার মোট আয়ের 30% বাড়িভাড়া, 20% খাদ্য এবং 15% অন্যান্য খরচে ব্যয় করেন। যদি তার মাসিক সঞ্চয় 7000 টাকা হয়, তবে মাসিক আয় কত ?
[ক] 18000 টাকা
[খ] 19000 টাকা
[গ] 20000 টাকা
[ঘ] 22000 টাকা

26. ২০২৬ সালে কতজনকে রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে ?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

27. Miss Universe India 2026 শিরোপা জিতলেন কোন রাজ্যের বাসিন্দা Kaziah Liz Mejo ?
[ক] কর্ণাটক
[খ] কেরালা
[গ] তামিলনাড়ু
[ঘ] গোয়া

28. ১৫ই আগস্টকে “National India Hub Day” হিসেবে ঘোষণা করলো যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য ?
[ক] ক্যালিফোর্নিয়া
[খ] ইলিনয়
[গ] টেক্সাস
[ঘ] নিউ জার্সি

29. ভারতীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন ‘স্মার্ট’ ক্যান্সারের ওষুধের নাম কী ?
[ক] RK-251
[খ] RK-301
[গ] CK-251
[ঘ] MK-251

30. কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন Hakainde Hichilema ?
[ক] নামিবিয়া
[খ] বতসোয়ানা
[গ] জিম্বাবুয়ে
[ঘ] জাম্বিয়া

31. হাঙ্গেরিতে অনুষ্ঠিত Kanizsa Open 2026 জিতলেন কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ?
[ক] গুকেশ ডি
[খ] আর প্রজ্ঞানান্ধা
[গ] প্রাণেশ এম
[ঘ] প্রণব ভেঙ্কটেশ

32. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হলেন কে ?
[ক] নীতা কুমারী
[খ] অনু গর্গ
[গ] দীপ্তি গৌর মুখার্জি
[ঘ] নিধি ছিব্বার

33. মহাকাশে হাঁটা প্রথম ফরাসি মহিলা হলেন কে ?
[ক] Sophie Adenot
[খ] Peggy Whitson
[গ] Samantha Cristoforetti
[ঘ] Claudie Haigneré

34. প্রথমবার আন্তর্জাতিক বাজারে Mustard Honey রপ্তানি করলো কোন রাজ্য ?
[ক] আসাম
[খ] মেঘালয়
[গ] মিজোরাম
[ঘ] ত্রিপুরা

35. কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন আনন্দ প্রকাশ ?
[ক] লেসোথো
[খ] বতসোয়ানা
[গ] নামিবিয়া
[ঘ] এস্বাতিনি

36. সম্প্রতি সাপের কামড়-কে ‘Notifiable Disease’ হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য ?
[ক] মহারাষ্ট্র
[খ] রাজস্থান
[গ] উত্তরপ্রদেশ
[ঘ] পশ্চিমবঙ্গ

37. Environmental Performance Index 2026-এ ভারতের স্থান কত ?
[ক] ১০০
[খ] ১২৩
[গ] ১৫৫
[ঘ] ১৭৬

38. ভারতের ১০১তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেল কোন রাজ্যের গ্লো লেক ?
[ক] উত্তরপ্রদেশ
[খ] অরুণাচল প্রদেশ
[গ] রাজস্থান
[ঘ] গুজরাট

39. কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন András Baka ?
[ক] পোল্যান্ড
[খ] হাঙ্গেরি
[গ] স্লোভাকিয়া
[ঘ] রোমানিয়া

40. সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী Nicolás Otamendi কোন দেশের খেলোয়াড় ?
[ক] শ্রীলঙ্কা
[খ] ফ্রান্স
[গ] ব্রাজিল
[ঘ] আর্জেন্টিনা

41. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি ?
[ক] ভাকরা বাঁধ
[খ] তেহরি বাঁধ
[গ] রিহান্দ বাঁধ
[ঘ] পাঞ্চেত বাঁধ

42. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
[ক] দোদাবেতা
[খ] আনাইমুদি
[গ] নীলগিরি
[ঘ] মহেন্দ্রগিরি

43. কোন ধরনের শিলায় সাধারণত জীবাশ্ম পাওয়া যায় ?
[ক] আগ্নেয় শিলা
[খ] পাললিক শিলা
[গ] রূপান্তরিত শিলা
[ঘ] কোনোটিই নয়

44. সূর্যের গঠনকারী গ্যাসগুলির মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি ?
[ক] হিলিয়াম
[খ] অক্সিজেন
[গ] নাইট্রোজেন
[ঘ] হাইড্রোজেন

45. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেছিলেন ?
[ক] কোপার্নিকাস
[খ] গ্যালিলিও
[গ] ইরাটসথেনিস
[ঘ] কেপলার

46. ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি ?
[ক] ভাকরা-নাঙ্গাল প্রকল্প
[খ] নর্মদা উপত্যকা প্রকল্প
[গ] মাহেশ্বর প্রকল্প
[ঘ] দামোদর উপত্যকা প্রকল্প

47. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
[ক] কৃষ্ণা
[খ] কাবেরী
[গ] গোদাবরী
[ঘ] তাপ্তি

48. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ?
[ক] ভুটান
[খ] মালদ্বীপ
[গ] ভ্যাটিকান সিটি
[ঘ] মাল্টা

49. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
[ক] ইন্দিরা গান্ধী খাল
[খ] হিসার খাল
[গ] আগ্রা খাল
[ঘ] বকিংহাম খাল

50. রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় ?
[ক] বুধ
[খ] মঙ্গল
[গ] বৃহস্পতি
[ঘ] শুক্র

51. আখ চাষের জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন ?
[ক] শুষ্ক ও উষ্ণ
[খ] উষ্ণ ও আর্দ্র
[গ] শীতল ও শুষ্ক
[ঘ] শীতল ও আর্দ্র

52. অ্যামাইনো অ্যাসিড কীসের একক ?
[ক] লিপিড
[খ] হরমোন
[গ] প্রোটিন
[ঘ] ভিটামিন

53. নদীর কোন গতিপথে মিয়েন্ডার সাধারণত গঠিত হয় ?
[ক] উচ্চ বা পার্বত্য প্রবাহে
[খ] মধ্য বা উপত্যকা প্রবাহে
[গ] নিম্ন বা সমভূমি প্রবাহে
[ঘ] কোনোটিই নয়

54. কোন বস্তুতে অক্সিজেন নেই ?
[ক] বক্সাইট
[খ] ক্রায়োলাইট
[গ] ডলোমাইট
[ঘ] এপসম লবণ

55. ‘নব্যবেদান্তবাদ’ প্রচার করেছিলেন কে ?
[ক] দয়ানন্দ সরস্বতী
[খ] বাল গঙ্গাধর তিলক
[গ] অরবিন্দ ঘোষ
[ঘ] স্বামী বিবেকানন্দ

56. ভারতে সবচেয়ে বেশি জোয়ারের ভাটা কোন নদীতে দেখা যায় ?
[ক] কাবেরী
[খ] মহানন্দা
[গ] হুগলি
[ঘ] কৃষ্ণা

57. কৃত্রিম বৃষ্টি ঘটাতে সাধারণত কোন পদার্থ ব্যবহার করা হয় ?
[ক] ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড
[খ] পটাশিয়াম ক্লোরাইড
[গ] সিলভার আয়োডাইড
[ঘ] জিঙ্ক সালফেট

58. পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যকে সংযুক্ত করেছে ?
[ক] সিকিম ও পশ্চিমবঙ্গ
[খ] মহারাষ্ট্র ও গুজরাট
[গ] কেরল ও তামিলনাড়ু
[ঘ] অরুণাচল প্রদেশ ও সিকিম

59. দিল্লির কোন সুলতান ভারতে বহু সেচ খাল খনন করেছিলেন ?
[ক] ফিরোজ শাহ তুঘলক
[খ] ইলতুৎমিশ
[গ] গিয়াসউদ্দিন তুঘলক
[ঘ] সিকান্দার লোদি

60. কোন ভাইসরয়ের আমলে কারখানা আইন চালু হয়েছিল ?
[ক] লর্ড লিটন
[খ] লর্ড কর্নওয়ালিস
[গ] লর্ড রিপন
[ঘ] লর্ড কার্জন

61. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী ?
[ক] পিটুইটারি গ্রন্থি
[খ] সুপ্রারেনাল গ্রন্থি
[গ] পিনিয়াল বডি
[ঘ] থ্যালামাস

62. ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী ?
[ক] সুপ্রিম কোর্ট
[খ] সংবিধান
[গ] জনগণ
[ঘ] সংসদ

63. পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
[ক] ১৯৫০
[খ] ১৯৫১
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৫২

64. একজন লোকসভা সদস্য হতে ন্যূনতম কত বছর বয়স হতে হয় ?
[ক] ২৫ বছর
[খ] ২৭ বছর
[গ] ৩০ বছর
[ঘ] ৩৫ বছর

65. ‘ইবাদতখানা’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
[ক] ঔরঙ্গজেব
[খ] জাহাঙ্গীর
[গ] আকবর
[ঘ] শাহজাহান

66. কলমকারি চিত্র কোন রাজ্যের বিশেষত্ব ?
[ক] তামিলনাড়ু
[খ] কর্ণাটক
[গ] অন্ধ্রপ্রদেশ
[ঘ] মহারাষ্ট্র

67. পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয় ?
[ক] লর্ড মেয়ো
[খ] লর্ড চেমসফোর্ড
[গ] লর্ড মিন্টো
[ঘ] লর্ড মন্টেগু

68. হাইড্রোজেনের নিউক্লিয়নে সংখ্যা কত ?
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

69. নিচের কোনটি তৈলজাতীয় শস্য নয় ?
[ক] বাদাম
[খ] বাজরা
[গ] সরষে
[ঘ] তিল

70. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
[ক] কালীবঙ্গান
[খ] লোথাল
[গ] মহেঞ্জোদারো
[ঘ] সুতকাগেনদোর

71. বিবর্তনের বর্তমান ধারণায় বিবর্তনের একক কী ?
[ক] ব্যক্তি
[খ] পরিবার
[গ] জনসংখ্যা
[ঘ] প্রজাতি

72. ভলকানাইজেশন পদ্ধতিতে রাবারের সঙ্গে কোন পদার্থ উত্তপ্ত করা হয় ?
[ক] রাবার ও সীসা
[খ] রাবার ও সালফার
[গ] রাবার ও ইস্পাত
[ঘ] রাবার ও ম্যাগনেসিয়াম

73. একটি পেন্ডুলামের পর্যায়কাল কোনটির উপর নির্ভর করে ?
[ক] আকৃতি
[খ] আয়তন
[গ] দৈর্ঘ্য
[ঘ] ঘনত্ব

74. তড়িৎশক্তির (Electric power) একক কোনটি ?
[ক] ওয়াট
[খ] ভোল্ট
[গ] কিলোওয়াট
[ঘ] অ্যাম্পিয়ার

75. বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় ?
[ক] ৩রা জুন
[খ] ৪ঠা জুলাই
[গ] ৩রা ডিসেম্বর
[ঘ] ৪ঠা মার্চ

76. অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?
[ক] প্রধানমন্ত্রী
[খ] রাজ্যপাল
[গ] শিক্ষামন্ত্রী
[ঘ] রাষ্ট্রপতি

77. পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে ছিলেন ?
[ক] ধর্মপাল
[খ] কুমারপাল
[গ] রামপাল
[ঘ] গোপাল

78. ‘দেওধর ট্রফি’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
[ক] দাবা
[খ] ক্রিকেট
[গ] হকি
[ঘ] ফুটবল

79. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় ?
[ক] সতীশ মুখোপাধ্যায়
[খ] ডঃ বিধানচন্দ্র রায়
[গ] জগদীশচন্দ্র বসু
[ঘ] বুদ্ধদেব ভট্টাচার্য

80. ‘Atal Pension Yojana’ কোন সালে শুরু হয় ?
[ক] ২০১৭
[খ] ২০১৮
[গ] ২০১৯
[ঘ] ২০১৫

81. জাতীয় যুব দিবস (National Youth Day) কবে পালন করা হয় ?
[ক] ১০ ফেব্রুয়ারি
[খ] ১২ জানুয়ারি
[গ] ২৩ ফেব্রুয়ারি
[ঘ] ২৮ ডিসেম্বর

82. Regulating Act কোন সালে প্রবর্তিত হয় ?
[ক] ১৭৭১
[খ] ১৭৭২
[গ] ১৭৭৩
[ঘ] ১৭১৭

83. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
[ক] ভিটামিন K
[খ] ভিটামিন B₆
[গ] ভিটামিন D
[ঘ] ভিটামিন C

84. ‘Rainbow Nation’ নামে কোন দেশ পরিচিত ?
[ক] ইংল্যান্ড
[খ] ভুটান
[গ] পাকিস্তান
[ঘ] দক্ষিণ আফ্রিকা

85. ‘আর্যভট্ট’ উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয় ?
[ক] ১৯৭০
[খ] ১৯৭৫
[গ] ১৯৮০
[ঘ] ১৯৭৩

86. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারু কে ?
[ক] আরতি প্রধান
[খ] অরুন্ধতী সাহা
[গ] রমা দেবী
[ঘ] আরতি সাহা

87. প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি কে ছিলেন ?
[ক] সরোজিনী নাইডু
[খ] অ্যানি ব্যাসান্ত
[গ] সুচেতা কৃপালিনী
[ঘ] বিজয়লক্ষ্মী পণ্ডিত

88. প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
[ক] মহাশ্বেতা দেবী
[খ] আশাপূর্ণা দেবী
[গ] স্বর্ণকুমারী দেবী
[ঘ] রাধারাণী দেবী

89. দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ?
[ক] দুর্গা খোটে
[খ] রুবি মায়ার্স
[গ] দেবিকা রানী
[ঘ] কানন দেবী

90. ভারতের অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা কে ?
[ক] কর্ণম মল্লেশ্বরী
[খ] পি. টি. ঊষা
[গ] মেরি কম
[ঘ] সাইনা নেহওয়াল

91. হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন ?
[ক] আন্না চাণ্ডী
[খ] এম. ফাতিমা বিবি
[গ] লীলা শেঠ
[ঘ] চন্দ্রমুখী বসু

92. প্রথম বুকার পুরস্কারজয়ী ভারতীয় মহিলা কে ?
[ক] অরুন্ধতী রায়
[খ] কিরণ দেশাই
[গ] দেবারতী ভট্টাচার্য
[ঘ] কৌশিকী বন্দ্যোপাধ্যায়

93. মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ?
[ক] মেলিসা আর্নট
[খ] বাচেন্দ্রী পাল
[গ] জুনকো তাবেই
[ঘ] প্রেমলতা আগরওয়াল

94. বিশ্বের প্রথম পুরুষ হিসেবে মহাকাশে ভ্রমণকারী কে ছিলেন ?
[ক] নীল আর্মস্ট্রং
[খ] ইউরি গ্যাগারিন
[গ] অ্যালান শেপার্ড
[ঘ] জন গ্লেন

95. উইলিয়াম শেক্সপিয়রের ‘ডেসডিমনা’ কোন নাটকের চরিত্র ?
[ক] A Midsummer Night's Dream
[খ] Hamlet
[গ] Othello
[ঘ] Comedy of Errors

96. Indian Association-এর প্রতিষ্ঠাতা কে ?
[ক] রাজা রামমোহন রায়
[খ] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
[গ] রাসবিহারী বসু
[ঘ] মতিলাল নেহেরু

97. রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানের কোন ধারায় রয়েছে ?
[ক] ১২০ ধারা
[খ] ১২১ ধারা
[গ] ১২২ ধারা
[ঘ] ১২৩ ধারা

98. ১৮৫৭ সালের প্রথম বিদ্রোহ কোথায় হয়েছিল ?
[ক] এলাহাবাদ
[খ] ঝাঁসি
[গ] কানপুর
[ঘ] মিরাট

99. পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?
[ক] ১৯৩২ সালে
[খ] ১৯৪৫ সালে
[গ] ১৯৫৪ সালে
[ঘ] ১৯৬২ সালে

100. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয় ?
[ক] ১৯৪৭ সালে
[খ] ১৯৫২ সালে
[গ] ১৯৬৫ সালে
[ঘ] ১৯৭৬ সালে

Post a Comment

0 Comments