Breaking

Showing posts with label Geography. Show all posts
Showing posts with label Geography. Show all posts

Wednesday, October 21, 2026

October 21, 2026

50+ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | Geography of West Bengal

পশ্চিমবঙ্গের ভূগোল SAQ প্রশ্ন উত্তর | Geography of West Bengal GK in Bengali SAQ

পশ্চিমবঙ্গের ভূগোল SAQ প্রশ্ন উত্তর | Geography of West Bengal GK in Bengali PDF
Geography of West Bengal GK in Bengali

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা, 
আজ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গের অবস্থান, সীমানা ও ভূপ্রকৃতি সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ICDS, WBP, KP, WBCS Main, Clerkship, PSC, SSC পরীক্ষাতে ভূগোল বিষয়ে এটি খুবই সাহায্য করবে আপনাদের। কারণ এই সমস্ত পরীক্ষা গুলিতে পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায় থেকে প্রতিবছর প্রশ্ন এসেই থাকে। আর সেই জন্য বিশদে পড়া খুব আবশ্যক।

পশ্চিমবঙ্গের ভূগোল PDF
যে যে টপিক গুলি থাকছে::
❑ পশ্চিমবঙ্গের আয়তন ও সীমানা
❑ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ও দেশ
❑ প্রশাসনিক বিভাগ ও জেলা
❑ ভূপ্রকৃতি ও পাহাড়-পর্বত
❑ জলবায়ু ও মৃত্তিকা..........

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

১. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত ?
উত্তর: পশ্চিমবঙ্গের মোট আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।

২. আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তর: আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে ১৩ তম (ত্রয়োদশ)।

৩. জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তর: জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ।

৪. পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে যুক্ত ?
উত্তর: পশ্চিমবঙ্গের সীমানা ৩টি দেশের (বাংলাদেশ, নেপাল, ভুটান) সাথে যুক্ত।

৫. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ ?
উত্তর: বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ (২২৭২ কিমি)।

৬. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে ছোট ?
উত্তর: নেপালের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে ছোট (৯০ কিমি)।

৭. পশ্চিমবঙ্গের সীমানা কয়টি রাজ্যের সাথে যুক্ত ?
উত্তর: পশ্চিমবঙ্গের সীমানা ৫টি রাজ্যের (ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম) সাথে যুক্ত।

৮. কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ ?
উত্তর: ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ।

৯. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার ওপর দিয়ে গেছে ?
উত্তর: কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের ৫টি জেলার ওপর দিয়ে গেছে।

১০. কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার ওপর দিয়ে গেছে ?
উত্তর: নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া।

১১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু (৩৬৩৬ মিটার)।

১২. সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উত্তর: সান্দাকফু সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত।

১৩. দার্জিলিং জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: দার্জিলিং জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম ঋষিলা।

১৪. বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সাংচুলি।

১৫. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরগাবুরু (অযোধ্যা পাহাড়)।

১৬. মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর: মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত।

১৭. সুসুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তর: সুসুনিয়া ও বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত।

১৮. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম ভাগীরথী-হুগলী (দৈর্ঘ্য ৫৩০ কিমি)।

১৯. 'বাংলার দুঃখ' কোন নদীকে বলা হয় ?
উত্তর: দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়।

২০. ত্রাসের নদী (River of Terror) কাকে বলা হয় ?
উত্তর: তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়।

২১. উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর: উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম মহানন্দা।

২২. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম নদী কোনটি ?
উত্তর: সুন্দরবন অঞ্চলের বৃহত্তম নদী হলো মাতলা নদী।

২৩. তরাই শব্দের অর্থ কী ?
উত্তর: তরাই শব্দের অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি।

২৪. ডুয়ার্স শব্দের অর্থ কী ?
উত্তর: ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা দ্বার।

২৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী ?
উত্তর: আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ ২৪ পরগণা।

২৬. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কী ?
উত্তর: আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা।

২৭. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ?
উত্তর: পশ্চিমবঙ্গের নবীনতম (২৩ তম) জেলা হলো পশ্চিম বর্ধমান।

২৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর: জলপাইগুড়ি জেলার বক্সা-দুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।

২৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক জেলা কোনটি ?
উত্তর: পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক জেলা হলো পুরুলিয়া (সবচেয়ে কম বৃষ্টিপাত হয়)।

৩০. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি ?
উত্তর: দার্জিলিং জেলার সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান।

৩১. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তর: ক্যানিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।

৩২. পশ্চিমবঙ্গের রূঢ় (Ruhr) কাকে বলা হয় ?
উত্তর: দুর্গাপুর শহরকে পশ্চিমবঙ্গের রূঢ় বলা হয়।

৩৩. সিটি অফ জয় (City of Joy) বা আনন্দ নগরী কাকে বলা হয় ?
উত্তর: কলকাতাকে সিটি অফ জয় বা আনন্দ নগরী বলা হয়।

৩৪. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তর: শিলিগুড়ি শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়।

৩৫. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল বা বাঘডর (Fishing Cat)।

৩৬. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা (White-throated Kingfisher)।

৩৭. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম গাছ।

৩৮. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি বা শেফালি।

৩৯. পশ্চিমবঙ্গের কোন অংশে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ?
উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে (পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।

৪০. বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় অবস্থিত ?
উত্তর: বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বীরভূম জেলায় অবস্থিত।

৪১. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর: কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা।

৪২. হলদিয়া বন্দর কোন দুই নদীর সংযোগস্থলে অবস্থিত ?
উত্তর: হলদিয়া বন্দর হুগলী ও হলদি নদীর সংযোগস্থলে অবস্থিত।

৪৩. দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তর: দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ নদী।

৪৪. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তর: কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী।

৪৫. বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve) কোন জেলায় অবস্থিত ?
উত্তর: বক্সা ব্যাঘ্র প্রকল্প আলিপুরদুয়ার জেলায় অবস্থিত।

৪৬. সুন্দরবনকে কত সালে 'বায়োস্ফিয়ার রিজার্ভ' ঘোষণা করা হয় ?
উত্তর: সুন্দরবনকে ১৯৮৯ সালে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়।

৪৭. সুন্দরবন কত সালে ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় ?
উত্তর: ১৯৮৭ সালে ম্যানগ্রোভ অরণ্যের জন্য ইউনেস্কো তকমা পায়।

৪৮. দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় ?
উত্তর: ১৯৯৯ সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে (টয় ট্রেন) ইউনেস্কো তকমা পায়।

৪৯. পশ্চিমবঙ্গের কোন জেলাকে 'ধানের ভাণ্ডার' বলা হয় ?
উত্তর: বর্ধমান জেলাকে (বর্তমানে পূর্ব বর্ধমান) ধানের ভাণ্ডার বলা হয়।

৫০. রামনাবাগান অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর:রামনাবাগান অভয়ারণ্য পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত।

Monday, October 19, 2026

October 19, 2026

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা SAQ | Important Dams and River Projects in India

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা SAQ | Important Dams and River Projects in India

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা SAQ | Important Dams and River Projects in India
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা SAQ

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,  
আজ ভারতের বিভিন্ন নদী বাঁধ ও বহুমুখী নদী উপত্যকা প্রকল্প SAQ প্রশ্ন উওর শেয়ার করছি, যেটিতে ভারতের ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ICDS, WBP, WBCS Main, CGL, PSC, SSC এবং রেলওয়ে পরীক্ষাতে ভূগোল বিষয়ে এটি খুবই সাহায্য করবে আপনাদের। কারণ এই সমস্ত পরীক্ষা গুলিতে ভারতের নদীবাঁধ ও প্রকল্প থেকে প্রতিবছর প্রশ্ন এসেই থাকে। আর সেই জন্য বিশদে পড়া খুব আবশ্যক।

ভারতের নদীবাঁধ ও প্রকল্প SAQ
যে যে টপিক গুলি থাকছে::
❑ ভারতের গুরুত্বপূর্ণ নদীবাঁধ সমূহ
❑ বহুমুখী নদী উপত্যকা প্রকল্প
❑ কোন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত
❑ বাঁধগুলির অবস্থান বা রাজ্য
❑ ভারতের উচ্চতম ও দীর্ঘতম বাঁধ..........

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

১. ভারতের দীর্ঘতম বাঁধ বা ড্যাম (Dam) কোনটি ?
উত্তর: ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ (দৈর্ঘ্য প্রায় ২৫.৮ কিমি)।

২. হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর এবং কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের মহানদীর ওপর অবস্থিত।

৩. ভারতের উচ্চতম বাঁধ কোনটি ?
উত্তর: ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি বাঁধ (উচ্চতা ২৬০.৫ মিটার)।

৪. তেহরি বাঁধ (Tehri Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: তেহরি বাঁধ উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী ও ভিলঙ্গনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত।

৫. ভাকরা নাঙ্গাল বাঁধ (Bhakra Nangal Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তে শতদ্রু (Sutlej) নদীর ওপর অবস্থিত।

৬. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে ?
উত্তর: সর্দার সরোবর প্রকল্প গুজরাট রাজ্যের নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে।

৭. নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: নাগার্জুন সাগর বাঁধ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত।

৮. শিবসমুদ্রম প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: শিবসমুদ্রম প্রকল্প কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর ওপর অবস্থিত।

৯. ইদুক্কি বাঁধ (Idukki Dam) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ইদুক্কি বাঁধ কেরালা রাজ্যের পেরিয়ার নদীর ওপর অবস্থিত (এটি একটি আর্চ ড্যাম)।

১০. মেত্তুর বাঁধ (Mettur Dam) কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: মেত্তুর বাঁধ তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর ওপর নির্মিত।

১১. আলমাট্টি বাঁধ (Almatti Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: আলমাট্টি বাঁধ কর্ণাটক রাজ্যের কৃষ্ণা নদীর ওপর অবস্থিত (এর অপর নাম লালবাহাদুর শাস্ত্রী ড্যাম)।

১২. দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৪৮ সালের ৭ই জুলাই ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হিসেবে DVC প্রতিষ্ঠিত হয়।

১৩. মাইথন বাঁধ (Maithon Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: মাইথন বাঁধ ঝাড়খণ্ডের বরাকর নদীর (দামোদরের উপনদী) ওপর অবস্থিত।

১৪. পাঞ্চেত বাঁধ (Panchet Dam) কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদের ওপর নির্মিত।

১৫. তিল্লাইয়া বাঁধ (Tilaiya Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: তিল্লাইয়া বাঁধ ঝাড়খণ্ডের বরাকর নদীর ওপর অবস্থিত।

১৬. উরি ড্যাম (Uri Dam) ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উরি ড্যাম জম্মু ও কাশ্মীরের ঝিলাম নদীর ওপর অবস্থিত।

১৭. বাগলিহার প্রকল্প (Baglihar Dam) কোন নদীর ওপর গড়ে উঠেছে ?
উত্তর: বাগলিহার প্রকল্প জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা বা চেনাব নদীর ওপর গড়ে উঠেছে।

১৮. দুলহস্তি প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: দুলহস্তি প্রকল্প জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা (Chenab) নদীর ওপর অবস্থিত।

১৯. সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: সালাল জলবিদ্যুৎ প্রকল্প জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা নদীর ওপর অবস্থিত।

২০. তুলবুল প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে ?
উত্তর: তুলবুল প্রকল্প জম্মু ও কাশ্মীরের ঝিলাম নদীর (উলার হ্রদের কাছে) ওপর গড়ে উঠেছে।

২১. উমিয়াম হ্রদ বা উমিয়াম বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উমিয়াম বাঁধ বা বড়াপানি হ্রদ মেঘালয় রাজ্যে অবস্থিত।

২২. ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর নির্মিত।

২৩. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর: কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা এবং হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করা।

২৪. উকাই প্রকল্প (Ukai Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: উকাই প্রকল্প গুজরাট রাজ্যের তাপ্তী নদীর ওপর অবস্থিত।

২৫. কাকড়াপাড় প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: কাকড়াপাড় প্রকল্প গুজরাটের তাপ্তী নদীর ওপর অবস্থিত।

২৬. জয়কওয়াড়ি (Jayakwadi) বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: জয়কওয়াড়ি বাঁধ মহারাষ্ট্রের গোদাবরী নদীর ওপর নির্মিত।

২৭. কয়না বাঁধ (Koyna Dam) ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: কয়না বাঁধ মহারাষ্ট্রের কয়না নদীর ওপর অবস্থিত (এটি মহারাষ্ট্রের লাইফলাইন নামে পরিচিত)।

২৮. মুল্লাপেরিয়ার বাঁধ (Mullaperiyar Dam) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মুল্লাপেরিয়ার বাঁধ কেরালা রাজ্যে পেরিয়ার নদীর ওপর অবস্থিত (তবে এটি পরিচালনা করে তামিলনাড়ু)।

২৯. শ্রীশৈলম বাঁধ (Srisailam Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: শ্রীশৈলম বাঁধ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত।

৩০. গান্ধী সাগর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে ?
উত্তর: গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশের চম্বল নদীর ওপর গড়ে উঠেছে।

৩১. রাণা প্রতাপ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: রাণা প্রতাপ সাগর বাঁধ রাজস্থান রাজ্যের চম্বল নদীর ওপর অবস্থিত।

৩২. জওহর সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: জওহর সাগর বাঁধ রাজস্থানের চম্বল নদীর ওপর নির্মিত।

৩৩. ভবানী সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু রাজ্যের ভবানী নদীর ওপর অবস্থিত।

৩৪. রিহান্দ বাঁধ (Rihand Dam) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশের রিহান্দ নদীর (শোন নদীর উপনদী) ওপর অবস্থিত।

৩৫. রিহান্দ বাঁধের জলাধারটির নাম কী ?
উত্তর: রিহান্দ বাঁধের জলাধারটির নাম গোবিন্দ বল্লভ পন্থ সাগর (ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ)।

৩৬. মাতাটিলা বাঁধ (Matatila Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: মাতাটিলা বাঁধ উত্তরপ্রদেশের বেতোয়া নদীর ওপর অবস্থিত।

৩৭. রাজঘাট বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে বেতোয়া নদীর ওপর নির্মিত।

৩৮. গোবিন্দ সাগর হ্রদ কোন বাঁধের পেছনে অবস্থিত ?
উত্তর: ভাকরা নাঙ্গাল বাঁধের জলাধারটি গোবিন্দ সাগর হ্রদ নামে পরিচিত।

৩৯. ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: ইন্দিরা সাগর বাঁধ মধ্যপ্রদেশের নর্মদা নদীর ওপর অবস্থিত।

৪০. সোমাশিলা বাঁধ (Somasila Dam) ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: সোমাশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যের পিন্না (Penna) নদীর ওপর অবস্থিত।

৪১. সুপা বাঁধ (Supa Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: সুপা বাঁধ কর্ণাটক রাজ্যের কালী নদীর ওপর অবস্থিত।

৪২. তুঙ্গভদ্রা বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর ওপর অবস্থিত।

৪৩. পং ড্যাম (Pong Dam) কোন নদীর ওপর নির্মিত ?
উত্তর: পং ড্যাম হিমাচল প্রদেশের বিপাশা বা বিয়াস (Beas) নদীর ওপর নির্মিত (একে মহারানা প্রতাপ সাগরও বলা হয়)।

৪৪. থিন ড্যাম (Thein Dam) বা রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: রঞ্জিত সাগর বাঁধ পাঞ্জাবের ইরাবতী বা রাভি (Ravi) নদীর ওপর অবস্থিত।

৪৫. চামেরী বাঁধ (Chamera Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: চামেরী বাঁধ হিমাচল প্রদেশের ইরাবতী বা রাভি নদীর ওপর অবস্থিত।

৪৬. নাথপা ঝাকরি (Nathpa Jhakri) প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: নাথপা ঝাকরি প্রকল্প হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর অবস্থিত।

৪৭. নিজাম সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানার মঞ্জিরা নদীর (গোদাবরীর উপনদী) ওপর অবস্থিত।

৪৮. কংসাবতী প্রকল্প (Kangsabati Project) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তর: কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে অবস্থিত।

৪৯. তেনুঘাট বাঁধ (Tenughat Dam) কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর: তেনুঘাট বাঁধ ঝাড়খণ্ডের দামোদর নদের ওপর অবস্থিত।

৫০. মুচকুন্দ প্রকল্প কোন কোন রাজ্যের যৌথ উদ্যোগ ?
উত্তর: মুচকুন্দ বহুমুখী প্রকল্প হলো ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি যৌথ উদ্যোগ।

Sunday, October 18, 2026

October 18, 2026

ভারতের বিভিন্ন পর্বতমালা PDF |Mountain Ranges of India

ভারতের বিভিন্ন পর্বতমালা PDF |Mountain Ranges of India

ভারতের বিভিন্ন পর্বতমালা PDF |Mountain Ranges of India in Bengali
ভারতের বিভিন্ন পর্বতমালা

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,  

আজকের ভূগোলের এই পোস্টে আমরা ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য পর্বতমালা, তাদের সর্বোচ্চ শৃঙ্গ এবং অবস্থান নিয়ে ৫০টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভারতের ভূপ্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 

 

ভারতের বিভিন্ন পর্বতমালা

১. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কী ?
উত্তর: ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম হলো আরাবল্লী পর্বত।
২. হিমালয় কী জাতীয় পর্বত ?
উত্তর: হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত।
৩. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর (১৭২২ মিটার)।
৪. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি (আনাইমালাই পর্বত)।
৫. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা।
৬. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কী ?
উত্তর: পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হলো সহ্যাদ্রি (Sahyadri)।
৭. পূর্বঘাট পর্বতমালার অপর নাম কী ?
উত্তর: পূর্বঘাট পর্বতমালার অপর নাম হলো মলয়াদ্রি।
৮. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তর: ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন বা K2 (কারাকোরাম পর্বতশ্রেণী)।
৯. কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্যে অবস্থিত।
১০. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়।
১১. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে ?
উত্তর: পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে মিলিত হয়েছে।
১২. নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি।
১৩. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরেক।
১৪. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক।
১৫. বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো সদভাবনা শিখর বা গুডউইল পিক।
১৬. হিমালয়ের উৎপত্তিস্থল আগে কী ছিল ?
উত্তর: টেথিস নামক অগভীর সাগর।
১৭. শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে কী বলে ?
উত্তর: দুন উপত্যকা (যেমন- দেরাদুন)।
১৮. পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত ?
উত্তর: জম্মু ও কাশ্মীর রাজ্যে (হিমাচল বা মধ্য হিমালয় অংশে)।
১৯. ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মিটার)।
২০. পালঘাট গিরিপথ কোন দুই রাজ্যকে যুক্ত করেছে ?
উত্তর: কেরালা ও তামিলনাড়ু।
২১. থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্রে (মুম্বাই ও নাসিকের মাঝে)।
২২. ভোরঘাট গিরিপথ কোন দুটি শহরকে যুক্ত করে ?
উত্তর: মুম্বাই ও পুনে।
২৩. নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: সিকিম রাজ্যে অবস্থিত।
২৪. জিপলা পাস কোথায় অবস্থিত ?
উত্তর: সিকিম।
২৫. রোটাং পাস (Rohtang Pass) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: হিমাচল প্রদেশ।
২৬. কারাকোরাম পর্বতশ্রেণীকে প্রাচীনকালে কী বলা হতো ?
উত্তর: কৃষ্ণগিরি পর্বত।
২৭. ভারতের সবচেয়ে বড় হিমবাহের নাম কী ?
উত্তর: সিয়াচেন হিমবাহ (কারাকোরাম পর্বতে)।
২৮. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মেঘালয়।
২৯. মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: শিলং শৃঙ্গ।
৩০. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: পরেশনাথ পাহাড়।
৩১. লুসাই পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মিজোরাম।
৩২. মিকির পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর: আসাম।
৩৩. জাস্কর পর্বতশ্রেণী কোথায় অবস্থিত ?
উত্তর: লাদাখ।
৩৪. কৈলাস পর্বতশ্রেণী কোথায় অবস্থিত ?
উত্তর: তিব্বতে (ট্রান্স হিমালয়ের অংশ)।
৩৫. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: জিন্দাগাদা (অন্ধ্রপ্রদেশ)।
৩৬. সাতপুরা কী ধরণের পর্বত ?
উত্তর: সাতপুরা একটি স্তূপ পর্বত (Block Mountain)।
৩৭. দোদাবেতা শৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: তামিলনাড়ু।
৩৮. অজন্তা পর্বতশ্রেণী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্র।
৩৯. আন্নামালাই পর্বতের অবস্থান কোথায় ?
উত্তর: কেরালা ও তামিলনাড়ু সীমান্তে।
৪০. পাটকই বুম পাহাড় ভারতের কোন সীমান্তে অবস্থিত ?
উত্তর: ভারত-মায়ানমার সীমান্তে (অরুণাচল প্রদেশ)।
৪১. নন্দাদেবী শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উত্তরাখণ্ড।
৪২. কামেট পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত ?
উত্তর: উত্তরাখণ্ড।
৪৩. জোজিলা পাস কোথায় অবস্থিত ?
উত্তর: জম্মু ও কাশ্মীর।
৪৪. বানিহাল গিরিপথ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উত্তর: পীরপাঞ্জাল পর্বতশ্রেণী।
৪৫. শিবালিক পর্বতের পাদদেশের অরণ্যময় অঞ্চলকে কী বলে ?
উত্তর: তরাই ও ভাবর অঞ্চল।
৪৬. নীলগিরি পর্বত কী জাতীয় পর্বত ?
উত্তর: একটি খয়জাত বা অবশিষ্ট পর্বত।
৪৭. বোমডিলা পাস কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অরুণাচল প্রদেশ।
৪৮. গিরনার পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর: গুজরাট।
৪৯. মাউন্ট আবু কোন পর্বতের অংশ ?
উত্তর: আরাবল্লী পর্বতের অংশ।
৫০. ভারত ও নেপাল সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত ?
উত্তর: সিঙ্গালীলা পর্বতশ্রেণী।

Thursday, October 15, 2026

October 15, 2026

ভারতের ভূগোল গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন ও উত্তর পার্ট-১ | Indian Geography GK Part 1

ভারতের ভূগোল গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন ও উত্তর | Indian Geography GK Part 1

ভারতের ভূগোল গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন ও উত্তর | Indian Geography GK Part 1
Indian Geography GK Part 1

Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা, 
আজ তোমাদের সাথে শেয়ার করছি ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন ও উত্তর, যা WBP, RAIL, SSC, PSC এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী।

ভারতের প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোল

১. ভারতের সর্বউচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর: ভারতের সর্বউচ্চ শৃঙ্গ হলো কে টু (Godwin-Austen বা K2), যা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত।

২. আয়তনের দিক থেকে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করেছে?

উত্তর: আয়তনের দিক থেকে ভারতের স্থান বিশ্বে সপ্তম।

৩. হিমালয় পর্বতমালা কী ধরনের পর্বত?

উত্তর: হিমালয় পর্বতমালা হলো একটি নবীন ভঙ্গিল পর্বত।

৪. ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী, যার মোট দৈর্ঘ্য প্রায় ২,৫২৫ কিমি।

৫. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বা দক্ষিণ গঙ্গা বলা হয়।

৬. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদিত হয়?

উত্তর: মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের মধ্যে সর্বাধিক সয়াবিন উৎপাদিত হয়।

৭. ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি?

উত্তর: কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে।

৮. ছোটনাগপুর মালভূমিকে কী বলা হয়?

উত্তর: খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য ছোটনাগপুর মালভূমিকে 'ভারতের রুঢ়' বলা হয়।

৯. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?

উত্তর: তামিলনাড়ুর কন্যাকুমারী হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু।

১০. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত।

১১. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

উত্তর: রাজস্থানের ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল।

১২. ভারতের কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত?

উত্তর: কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী।

১৩. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান 'মৌসিনরাম' কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: মৌসিনরাম মেঘালয় রাজ্যে অবস্থিত।

১৪. ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র কোনটি?

উত্তর: মুম্বাই উপকূলের কাছে অবস্থিত 'বোম্বে হাই' হলো ভারতের বৃহত্তম খনিজ তেল ক্ষেত্র।

১৫. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে?

উত্তর: কর্ণাটকের বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।

১৬. ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি?

উত্তর: অসমের ডিগবয় হলো ভারতের প্রাচীনতম তৈলখনি।

১৭. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উত্তর: জাতীয় সড়ক ৪৪ (NH-44) হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক।

১৮. ভারতের কোন রাজ্যকে 'ভারতের শস্যভাণ্ডার' বলা হয়?

উত্তর: পাঞ্জাব রাজ্যকে ভারতের শস্যভাণ্ডার বলা হয়।

১৯. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উত্তর: গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।

২০. সুন্দরবন কোন ধরণের অরণ্যের জন্য বিখ্যাত?

উত্তর: সুন্দরবন ম্যানগ্রোভ বা লবনম্বু অরণ্যের জন্য বিখ্যাত।

২১. ভারতের বৃহত্তম উপহ্রদ বা ল্যাগুন কোনটি?

উত্তর: ওড়িশার চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ।

২২. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

উত্তর: ওড়িশার মহানদীর ওপর নির্মিত হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ।

২৩. ভারতের উচ্চতম বাঁধ কোনটি?

উত্তর: উত্তরাখণ্ডের তেহরি বাঁধ হলো ভারতের উচ্চতম বাঁধ।

২৪. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?

উত্তর: ক্ষেত্রমানের বিচারে মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে।

২৫. ভারতের কোন রাজ্যে স্বাক্ষরতার হার সর্বাধিক?

উত্তর: কেরালা রাজ্যে স্বাক্ষরতার হার সর্বাধিক।

২৬. ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে?

উত্তর: বিহার রাজ্যে প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব সবচেয়ে বেশি।

২৭. ভারতের জাতীয় নদী কোনটি?

উত্তর: গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী ঘোষণা করা হয়েছে।

২৮. পামির গ্রন্থি বা পামির নটকে কী বলা হয়?

উত্তর: পামির গ্রন্থিকে 'পৃথিবীর ছাদ' বলা হয়।

২৯. ভারতের পূর্ব উপকূলের একটি বিখ্যাত কৃত্রিম বন্দরের নাম কী?

উত্তর: চেন্নাই বন্দর হলো পূর্ব উপকূলের একটি কৃত্রিম বন্দর।

৩০. কচ্ছের রণ কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর: কচ্ছের রণ গুজরাট রাজ্যের অন্তর্ভুক্ত।

৩১. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোনটি?

উত্তর: লাদাখ হলো আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল।

৩২. বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ 'মাজুলি' কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর: মাজুলি নদীদ্বীপ আসামে ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত।

৩৩. ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম কী?

উত্তর: ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখা হলো ম্যাকমোহন লাইন।

৩৪. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লোহা আকরিক উৎপাদিত হয়?

উত্তর: ওড়িশা রাজ্যে সর্বাধিক লোহা আকরিক উৎপাদিত হয়।

৩৫. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয়?

উত্তর: সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ওড়িশা রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয়।

৩৬. শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে কোন গিরিপথ?

উত্তর: জোজিলা পাস বা গিরিপথ শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে।

৩৭. ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত?

উত্তর: ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ৬,১০০ কিলোমিটার।

৩৮. ভারতের কোন রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ?

উত্তর: গুজরাট রাজ্যের উপকূলরেখা ভারতের রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম।

৩৯. ভারতের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে?

উত্তর: ভারতের মাহি নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে।

৪০. ভারতের মান সময় (IST) গ্রীনিচ মান সময় (GMT) থেকে কত এগিয়ে?

উত্তর: ভারতের মান সময় GMT থেকে ৫ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত?

উত্তর: ভারতের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় ১৫,১৫০ কিলোমিটার।

২. ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে?

উত্তর: পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশ, নেপাল ও ভুটান—এই তিনটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে।

৩. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

উত্তর: রাজস্থানের ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল।

৪. ভারতের কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত?

উত্তর: কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী।

৫. ভারতের রেইন ফরেস্ট বা চিরহরিৎ অরণ্য কোথায় দেখা যায়?

উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

৬. ভারতের প্রধান লোহা ও ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার খনিজ সমৃদ্ধ অঞ্চলে জামশেদপুর ও দুর্গাপুরে।

৭. ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র কোনটি?

উত্তর: মুম্বাই উপকূলের কাছে অবস্থিত 'বোম্বে হাই'।

৮. ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উত্তর: মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে পৃথিবীর মধ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয়।

৯. ভারতের কোন নদী অববাহিকা সবচেয়ে বেশি জনবহুল?

উত্তর: গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে উর্বর মাটির জন্য সর্বাধিক জনঘনত্ব গড়ে উঠেছে।

১০. প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোলের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ?

উত্তর: ভূপ্রকৃতি, নদনদী ব্যবস্থা, খনিজ ও শিল্প সম্পদ এবং কৃষি সম্পর্কিত অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।