50+ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | Geography of West Bengal
পশ্চিমবঙ্গের ভূগোল SAQ প্রশ্ন উত্তর | Geography of West Bengal GK in Bengali SAQ
![]() |
| Geography of West Bengal GK in Bengali |
Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,
আজ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গের অবস্থান, সীমানা ও ভূপ্রকৃতি সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ICDS, WBP, KP, WBCS Main, Clerkship, PSC, SSC পরীক্ষাতে ভূগোল বিষয়ে এটি খুবই সাহায্য করবে আপনাদের। কারণ এই সমস্ত পরীক্ষা গুলিতে পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায় থেকে প্রতিবছর প্রশ্ন এসেই থাকে। আর সেই জন্য বিশদে পড়া খুব আবশ্যক।
পশ্চিমবঙ্গের ভূগোল PDF
যে যে টপিক গুলি থাকছে::
❑ পশ্চিমবঙ্গের আয়তন ও সীমানা
❑ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ও দেশ
❑ প্রশাসনিক বিভাগ ও জেলা
❑ ভূপ্রকৃতি ও পাহাড়-পর্বত
❑ জলবায়ু ও মৃত্তিকা..........
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
১. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত ?
উত্তর: পশ্চিমবঙ্গের মোট আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।
২. আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তর: আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে ১৩ তম (ত্রয়োদশ)।
৩. জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তর: জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ।
৪. পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে যুক্ত ?
উত্তর: পশ্চিমবঙ্গের সীমানা ৩টি দেশের (বাংলাদেশ, নেপাল, ভুটান) সাথে যুক্ত।
৫. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ ?
উত্তর: বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ (২২৭২ কিমি)।
৬. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে ছোট ?
উত্তর: নেপালের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে ছোট (৯০ কিমি)।
৭. পশ্চিমবঙ্গের সীমানা কয়টি রাজ্যের সাথে যুক্ত ?
উত্তর: পশ্চিমবঙ্গের সীমানা ৫টি রাজ্যের (ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম) সাথে যুক্ত।
৮. কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ ?
উত্তর: ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ।
৯. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার ওপর দিয়ে গেছে ?
উত্তর: কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের ৫টি জেলার ওপর দিয়ে গেছে।
১০. কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার ওপর দিয়ে গেছে ?
উত্তর: নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া।
১১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু (৩৬৩৬ মিটার)।
১২. সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উত্তর: সান্দাকফু সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত।
১৩. দার্জিলিং জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: দার্জিলিং জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম ঋষিলা।
১৪. বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সাংচুলি।
১৫. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরগাবুরু (অযোধ্যা পাহাড়)।
১৬. মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর: মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত।
১৭. সুসুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তর: সুসুনিয়া ও বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত।
১৮. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম ভাগীরথী-হুগলী (দৈর্ঘ্য ৫৩০ কিমি)।
১৯. 'বাংলার দুঃখ' কোন নদীকে বলা হয় ?
উত্তর: দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়।
২০. ত্রাসের নদী (River of Terror) কাকে বলা হয় ?
উত্তর: তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়।
২১. উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর: উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম মহানন্দা।
২২. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম নদী কোনটি ?
উত্তর: সুন্দরবন অঞ্চলের বৃহত্তম নদী হলো মাতলা নদী।
২৩. তরাই শব্দের অর্থ কী ?
উত্তর: তরাই শব্দের অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি।
২৪. ডুয়ার্স শব্দের অর্থ কী ?
উত্তর: ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা দ্বার।
২৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী ?
উত্তর: আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ ২৪ পরগণা।
২৬. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কী ?
উত্তর: আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা।
২৭. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ?
উত্তর: পশ্চিমবঙ্গের নবীনতম (২৩ তম) জেলা হলো পশ্চিম বর্ধমান।
২৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর: জলপাইগুড়ি জেলার বক্সা-দুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
২৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক জেলা কোনটি ?
উত্তর: পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক জেলা হলো পুরুলিয়া (সবচেয়ে কম বৃষ্টিপাত হয়)।
৩০. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি ?
উত্তর: দার্জিলিং জেলার সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান।
৩১. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তর: ক্যানিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।
৩২. পশ্চিমবঙ্গের রূঢ় (Ruhr) কাকে বলা হয় ?
উত্তর: দুর্গাপুর শহরকে পশ্চিমবঙ্গের রূঢ় বলা হয়।
৩৩. সিটি অফ জয় (City of Joy) বা আনন্দ নগরী কাকে বলা হয় ?
উত্তর: কলকাতাকে সিটি অফ জয় বা আনন্দ নগরী বলা হয়।
৩৪. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তর: শিলিগুড়ি শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়।
৩৫. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল বা বাঘডর (Fishing Cat)।
৩৬. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা (White-throated Kingfisher)।
৩৭. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম গাছ।
৩৮. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী ?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি বা শেফালি।
৩৯. পশ্চিমবঙ্গের কোন অংশে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ?
উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে (পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
৪০. বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় অবস্থিত ?
উত্তর: বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বীরভূম জেলায় অবস্থিত।
৪১. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর: কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা।
৪২. হলদিয়া বন্দর কোন দুই নদীর সংযোগস্থলে অবস্থিত ?
উত্তর: হলদিয়া বন্দর হুগলী ও হলদি নদীর সংযোগস্থলে অবস্থিত।
৪৩. দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তর: দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ নদী।
৪৪. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তর: কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী।
৪৫. বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve) কোন জেলায় অবস্থিত ?
উত্তর: বক্সা ব্যাঘ্র প্রকল্প আলিপুরদুয়ার জেলায় অবস্থিত।
৪৬. সুন্দরবনকে কত সালে 'বায়োস্ফিয়ার রিজার্ভ' ঘোষণা করা হয় ?
উত্তর: সুন্দরবনকে ১৯৮৯ সালে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়।
৪৭. সুন্দরবন কত সালে ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় ?
উত্তর: ১৯৮৭ সালে ম্যানগ্রোভ অরণ্যের জন্য ইউনেস্কো তকমা পায়।
৪৮. দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় ?
উত্তর: ১৯৯৯ সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে (টয় ট্রেন) ইউনেস্কো তকমা পায়।
৪৯. পশ্চিমবঙ্গের কোন জেলাকে 'ধানের ভাণ্ডার' বলা হয় ?
উত্তর: বর্ধমান জেলাকে (বর্তমানে পূর্ব বর্ধমান) ধানের ভাণ্ডার বলা হয়।
৫০. রামনাবাগান অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর:রামনাবাগান অভয়ারণ্য পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত।



