ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস প্রশ্ন উত্তর | Sources of Indian Constitution
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস প্রশ্ন উত্তর PDF | Sources of Indian Constitution Questions And Answers PDF in Bengali
![]() |
| ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF |
Vorosa.in ✏ সুপ্রিয় বন্ধুরা,
আজ ভারতের সংবিধানের উৎস ও তফসিল PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে এবং এর পার্ট ও শিডিউলগুলো বর্ণিত আছে। ICDS, WBP, WBCS Main, CGL, PSC, SSC পরীক্ষাতে পলিটি বিষয়ে খুবই সাহায্য করবে আপনাদের। কারণ এই সমস্ত পরীক্ষা গুলিতে সংবিধানের উৎস এবং তফসিল (Schedules) অধ্যায় থেকে প্রতিবছর প্রশ্ন এসেই থাকে। আর সেই জন্য বিশদে পড়া খুব আবশ্যক।
ভারতের সংবিধানের উৎস ও তফসিল PDF
যে যে টপিক গুলি থাকছে::
❑ ভারতের সংবিধানের বিভিন্ন উৎস
❑ কোন দেশের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে
❑ সংবিধানের ১২টি তফসিল বা Schedules
❑ সংবিধানের গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ
❑ সংবিধানের বৈশিষ্ট্য..........
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
১. ভারতের সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights) কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সংবিধান থেকে নেওয়া হয়েছে।
২. ভারতের সংবিধানের প্রস্তাবনা (Preamble) কোন দেশ থেকে গৃহীত হয়েছে ?
উত্তর: সংবিধানের প্রস্তাবনার ধারণাটিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে।
৩. রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (DPSP) কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে।
৪. মৌলিক কর্তব্য (Fundamental Duties) ভারতের সংবিধানে কোথা থেকে যুক্ত করা হয়েছে ?
উত্তর: মৌলিক কর্তব্য পূর্বতন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) থেকে নেওয়া হয়েছে।
৫. ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা (Parliamentary System) কোন দেশের অনুকরণে তৈরি ?
উত্তর: ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটিশ (UK) সংবিধানের অনুকরণে তৈরি।
৬. সংবিধানে 'আইনের অনুশাসন' (Rule of Law) কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: 'আইনের অনুশাসন' বা Rule of Law ব্রিটেন বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে।
৭. একক নাগরিকত্ব (Single Citizenship) ধারণাটি কোন দেশ থেকে গৃহীত ?
উত্তর: একক নাগরিকত্ব ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে।
৮. সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: সংবিধান সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে নেওয়া হয়েছে।
৯. সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: এই পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে।
১০. জরুরি অবস্থা বা ইমার্জেন্সি (Emergency Provisions) চলাকালীন মৌলিক অধিকার স্থগিত রাখার নিয়ম কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: এটি জার্মানির 'উইমার সংবিধান' (Weimar Constitution) থেকে নেওয়া হয়েছে।
১১. কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন (যুগ্ম তালিকা) কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: যুগ্ম তালিকার (Concurrent List) ধারণাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে।
১২. শক্তিশালী কেন্দ্রসহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা (Federal system with a strong centre) কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: এটি কানাডার (Canada) সংবিধান থেকে নেওয়া হয়েছে।
১৩. 'আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি' (Procedure established by Law) ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: এটি জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে।
১৪. প্রস্তাবনায় 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' (Liberty, Equality and Fraternity) আদর্শ কোথা থেকে গৃহীত হয়েছে ?
উত্তর: এই আদর্শ ফরাসি বিপ্লব (ফ্রান্স) থেকে গৃহীত হয়েছে।
১৫. পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল ?
উত্তর: পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল।
১৬. ভারতের উপরাষ্ট্রপতি পদের ধারণা কোন দেশের অনুকরণে তৈরি ?
উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি পদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে তৈরি।
১৭. রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা ১২ জন সদস্য মনোনয়নের পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: এই পদ্ধতিটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে।
১৮. সুপ্রিম কোর্টের 'জুডিশিয়াল রিভিউ' (Judicial Review) ক্ষমতা কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: জুডিশিয়াল রিভিউ ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে।
১৯. ভারতের সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি ?
উত্তর: ১৯৩৫ সালের ভারত শাসন আইন (Government of India Act, 1935) হলো সংবিধানের সর্ববৃহৎ উৎস।
২০. রাজ্যপালের পদের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: রাজ্যপালের পদের ধারণা ১৯৩৫ সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে।
২১. মূল সংবিধানে কয়টি তফসিল (Schedules) ছিল ?
উত্তর: ১৯৫০ সালের মূল সংবিধানে ৮টি তফসিল ছিল।
২২. বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তফসিল রয়েছে ?
উত্তর: বর্তমানে ভারতের সংবিধানে ১২টি তফসিল রয়েছে।
২৩. প্রথম তফসিলে (1st Schedule) কী বর্ণনা করা হয়েছে ?
উত্তর: প্রথম তফসিলে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম ও সীমানা বর্ণনা করা হয়েছে।
২৪. দ্বিতীয় তফসিলে (2nd Schedule) কীসের উল্লেখ আছে ?
উত্তর: দ্বিতীয় তফসিলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি ও ক্যাগ (CAG) সহ উচ্চপদস্থ আধিকারিকদের বেতন ও ভাতার উল্লেখ আছে।
২৫. তৃতীয় তফসিলে (3rd Schedule) কী বলা হয়েছে ?
উত্তর: তৃতীয় তফসিলে মন্ত্রী, বিচারপতি ও অন্যান্য আধিকারিকদের শপথ গ্রহণ (Oath and Affirmation) সম্পর্কে বলা হয়েছে।
২৬. চতুর্থ তফসিলে (4th Schedule) কী উল্লেখ আছে ?
উত্তর: চতুর্থ তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য রাজ্যসভার আসন বণ্টনের কথা বলা হয়েছে।
২৭. পঞ্চম তফসিলে (5th Schedule) কোন বিষয়ের উল্লেখ রয়েছে ?
উত্তর: পঞ্চম তফসিলে তপসিলি এলাকা (Scheduled Areas) এবং তপসিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণের কথা উল্লেখ আছে।
২৮. ষষ্ঠ তফসিলে (6th Schedule) কোন কোন রাজ্যের উপজাতিদের প্রশাসনের কথা বলা হয়েছে ?
উত্তর: আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম (AMTM) রাজ্যের উপজাতি এলাকার প্রশাসনের কথা বলা হয়েছে।
২৯. সপ্তম তফসিলে (7th Schedule) কী বর্ণিত আছে ?
উত্তর: সপ্তম তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টনের তিনটি তালিকা (কেন্দ্রীয়, রাজ্য ও যুগ্ম তালিকা) বর্ণিত আছে।
৩০. অষ্টম তফসিলে (8th Schedule) কীসের উল্লেখ রয়েছে ?
উত্তর: অষ্টম তফসিলে ভারতের সংবিধান স্বীকৃত ২২টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে।
৩১. মূল সংবিধানে অষ্টম তফসিলে কয়টি ভাষা ছিল ?
উত্তর: মূল সংবিধানে অষ্টম তফসিলে ১৪টি ভাষা ছিল।
৩২. নবম তফসিল (9th Schedule) কবে সংবিধানে যুক্ত হয় ?
উত্তর: ১৯ ৫১ সালে প্রথম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে নবম তফসিল যুক্ত হয়।
৩৩. নবম তফসিলে কোন বিষয়ের উল্লেখ আছে ?
উত্তর: নবম তফসিলে ভূমি সংস্কার এবং জমিদারী প্রথা বিলোপ সম্পর্কিত আইনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
৩৪. দশম তফসিল (10th Schedule) কীসের সাথে যুক্ত ?
উত্তর: দশম তফসিল দলত্যাগ বিরোধী আইনের (Anti-Defection Law) সাথে যুক্ত।
৩৫. দশম তফসিলটি কবে সংবিধানে যুক্ত করা হয় ?
উত্তর: ১৯৮৫ সালে ৫২ তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটি যুক্ত করা হয়।
৩৬. একাদশ তফসিল (11th Schedule) কীসের সাথে সম্পর্কিত ?
উত্তর: একাদশ তফসিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতা ও দায়িত্বের সাথে সম্পর্কিত।
৩৭. একাদশ তফসিলটি কবে সংবিধানে যুক্ত হয় ?
উত্তর: ১৯৯২ সালে ৭৩ তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে একাদশ তফসিল যুক্ত হয়।
৩৮. একাদশ তফসিলে পঞ্চায়েতের জন্য কয়টি বিষয় নির্দিষ্ট করা আছে ?
উত্তর: একাদশ তফসিলে পঞ্চায়েতের জন্য মোট ২৯টি বিষয় (Items) নির্দিষ্ট করা আছে।
৩৯. দ্বাদশ তফসিল (12th Schedule) কীসের সাথে সম্পর্কিত ?
উত্তর: দ্বাদশ তফসিল পৌরসভা বা মিউনিসিপালিটির ক্ষমতা ও দায়িত্বের সাথে সম্পর্কিত।
৪০. দ্বাদশ তফসিলে পৌরসভার জন্য কয়টি বিষয় নির্দিষ্ট করা আছে ?
উত্তর: দ্বাদশ তফসিলে পৌরসভার জন্য মোট ১৮টি বিষয় নির্দিষ্ট করা আছে।
৪১. দ্বাদশ তফসিলটি কবে সংবিধানে যুক্ত করা হয় ?
উত্তর: ১৯৯২ সালে ৭৪ তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটি যুক্ত করা হয়।
৪২. ভারতের সংবিধানের কোন পার্ট (Part) বা অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?
উত্তর: সংবিধানের ৩য় অংশে (Part III) মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
৪৩. নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলি সংবিধানের কোন অংশে রয়েছে ?
উত্তর: নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলি সংবিধানের ২য় অংশে (Part II) রয়েছে।
৪৪. সংবিধানের ৪র্থ অংশে (Part IV) কী বর্ণনা করা হয়েছে ?
উত্তর: ৪র্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (DPSP) বর্ণনা করা হয়েছে।
৪৫. মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে ?
উত্তর: মৌলিক কর্তব্য সংবিধানের ৪র্থ অংশ-এ (Part IVA) যুক্ত করা হয়েছে।
৪৬. পঞ্চায়েত ব্যবস্থার কথা সংবিধানের কোন অংশে আছে ?
উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার কথা সংবিধানের ৯ম অংশে (Part IX) আছে।
৪৭. নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা সংবিধানের কোন অংশে বর্ণিত ?
উত্তর: নির্বাচন ব্যবস্থা সংবিধানের ১৫ তম অংশে (Part XV) বর্ণিত আছে।
৪৮. জরুরি অবস্থা (Emergency Provisions) সংবিধানের কোন অংশে রয়েছে ?
উত্তর: জরুরি অবস্থা সংবিধানের ১৮ তম অংশে (Part XVIII) রয়েছে।
৪৯. সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অংশে বলা আছে ?
উত্তর: সংবিধান সংশোধনের পদ্ধতি ২০ তম অংশে (Part XX) বলা আছে।
৫০. বর্তমানে ভারতের সংবিধানে মোট কয়টি পার্ট (Parts) বা অংশ রয়েছে ?
উত্তর: বর্তমানে ভারতের সংবিধানে মোট ২৫টি পার্ট রয়েছে (মূল সংবিধানে ২২টি ছিল)।

